1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে আইআইইউসি শিক্ষক করোনা আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে আইআইইউসি শিক্ষক করোনা আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৪১০ বার

অশোক দাশ, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে চতুর্থ করোনা রোগী সনাক্ত হলেন। তিনি উপজেলার কুমিরায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কম্পিউটার বিভাগের একজন শিক্ষক।
তাঁর বাড়ি লক্ষ্মীপুর জেলায় হলেও তিনি বড় কুমিরা ইউনিয়নের জোড়ামতল এলাকার কাজী মসজিদ নুরুল ইসলাম মেম্বার এর বাড়িতে পরিবার নিয়ে বসবাস করে আসছেন।
তাঁর পিতার নাম মোঃ আবু ইউসুফ।
জানা যায়, উক্ত শিক্ষকের (৩৫) গত ২৯ এপ্রিল রাতে শ্বাসকষ্ট দেখা দিলে ৩০ এপ্রিল উপজেলাধীন ফৌজদারহাটহাটস্থ বি আই টি আই ডি হাসপাতালে ভর্তি হন এবং বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।

৪ এপ্রিল তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে।
বর্তমানে তার কুমিরার বাসায় স্ত্রী ও দেড় বছর বয়সী এক সন্তান রয়েছে।
খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তা এলাকায় গিয়ে ১০টি পরিবারকে লকডাউন ঘোষণা করেন।
এব্যাপারে স্থানীয় মেম্বার কপিল উদ্দিন জানান, সরকারিভাবে দশটি পরিবারকে লকডাউন করা হলেও অতিরিক্ত আরও তিনটি পরিবারকে সহ মোট ১৩ পরিবারকে লকডাউন এর মধ্যে রাখা হয়েছে।
এসব পরিবারে সর্বমোট ৪৮ জন সদস্য রয়েছে।

এছাড়া আক্রান্ত রোগী বর্তমানে বিআইটিআইডি হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net