1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বর্তমানে দেশে ৮০ লাখ মাদকাসক্ত রয়েছে: সেমিনারে বক্তরা  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর জালালাবাদে পানিবন্দী মানুষের পাশে যুবনেতা কামাল হোসেন  ঈদগাঁওয়ে শাহ ফকির বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন  নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম কলা ভর্তি জীপ গাড়ি আটকে চাঁদা দাবীর অভিযোগ  ঈদগাঁওয়ে পানিবন্দী মানুষের পাশে চেয়ারম্যান আলমগীর তাজ জনি চাটমোহরে ভ্যানচালককে গলাকেটে হত্য প্রধানমন্ত্রীর সহায়তা নিয়ে দূর্গতদের মাঝে ছুটে এলেন প্রতিমন্ত্রী মীর হেলাল নোয়াখালীতে অধ্যক্ষের কক্ষ খুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদলের অভিযোগ, চৌধুরীহাট ডিগ্রি কলেজ সভাপতির বিরুদ্ধে  মাগুরার ২ সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মধুখালী-ভাটিয়াপাড়া রেল লাইনের দুই পাশে ব্যাতিক্রমী উপায়ে খেজুরের বীজ বোপণ! প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা

বর্তমানে দেশে ৮০ লাখ মাদকাসক্ত রয়েছে: সেমিনারে বক্তরা 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৯৯ বার

মাদকাসক্তির কারণে দেশে প্রতিবছর ৫০০ নারী স্বামীর হাতে ও সন্তানের হাতে ২শর বেশি পিতা-মাতা মৃত্যু বরণ করেন বলে জানিয়েছে সম্মিলিত নারী প্রয়াস। সংগঠনের সভানেত্রীরা বলেন, নিন্ম শ্রেণীকে টার্গেট করে দেশে মাদককে সহজলভ্য করে তোলা হয়েছে। এজন্য দেশে ৮০ লাখ মানুষ মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে। ২০৩০ সালে সংখ্যাটি ১ কোটিতে পৌঁছাবে বলে আশংকা প্রকাশ করেছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার বিকাল ৩:৩০ মিনিটে প্রেসক্লাবে সম্মিলিত নারী প্রয়াসের উদ্যোগে মানিক মিয়া হলে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।

এবারের প্রতিপাদ্য “শৃঙ্খলা ভাঙ্গার প্রত্যয়: প্রতিরোধ, চিকিৎসা ও পুনর্বাসনে”। এতে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. সাবিনা ইয়াসমিন, অধ্যাপক জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. লাসনা কবির অধ্যাপক লোক প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক সালেহা ইয়াসমীন ইসলামর ইতিহাস ও সংস্কৃতিঢা,কা কলেজ।

মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি প্রফেসর ড. শামীমা তাসনীম, সমাপনী বক্তব্য রাখেন সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ড. ফেরদৌস আরা বকুল, কবিতার রচয়িতা সহ সভাপতি ডা. শাহীন আরা আনওয়ারীর সম্মিলিত নারী প্রয়াস।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সাবিনা ইয়াসমিন বলেন, মাদক সমাজের জন্য ক্যান্সারের আকার ধারণ করেছে। দেশের একটি প্রজন্ম পুরোটায় মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে। এর জন্য সমাজের রাজনৈতিক নেতারাও দায়ী। মাদকের প্রতিরোধে আইনের প্রয়োগ অত্যান্ত জরুরী।

মাদকের বিস্তারে শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় গুরুত্ব কমিয়ে আনা বড় এক কারণ উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় দৃষ্টি কোন থেকে মাদক নিয়ে পাঠ শিক্ষা ব্যবস্থা তুলে নেয়া হয়েছে। তাতে শিক্ষার্থীদের মধ্যে মাদক সেবনে খোদার প্রতি ভয় উঠে গিয়েছে।

মূল প্রবন্ধে ড. শামীমা বলেন, এক সন্তান তার মাকে বলছে আমাকে শিকল মিয়ে বেধে রাখ আমি বাচতে চাই। সঠিক তথ্যের অভাব, সরকারি পৃষ্ঠপোষকতা, ধর্মীয় মূল্য বোধ থেকে দূরে চলে যাওয়া আমাদের সন্তানদের মাদকের দিকে ঠেলে দিচ্ছে।

সমাপনী বক্তব্যে ড. ফেরদৌস আরা বকুল বলেন, একটি সন্তান মাদকে জড়িয়ে পরলে তা পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। আমাদের চারিদিকের বিজাতিয় সংস্কৃতি থেকে সন্তোনদের দূরে রাখতে হবে। পরিবারে ধর্মীয় চর্চা বৃদ্ধি করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net