ঢাকা   ০১:২১:০১ এএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

৬ই মে থেকে ফের বাজারে আসছে মানবজমিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৪০৩ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
প্রিয় পাঠক, আপনারা নিশ্চয় জানেন খুব খারাপ একটা সময় পার করছি আমরা। করোনায় দেশে দেশে আক্রান্ত আর মৃত্যুর মিছিল। আমাদের দেশেও প্রতি মুহুর্তে বাড়ছে আক্রান্তের সংখ্যা। হারিয়ে গেছে ১৮২ মূল্যবান প্রাণ। বিশেষ এই পরিস্থিতিতে গত ২৮শে মার্চ থেকে মানবজমিনের মুদ্রণ সংস্করণ বন্ধ রয়েছে। মূলত কর্মীদের নিরাপত্তা বিবেচনা করেই আমরা তাৎক্ষণিক ওই সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে আমাদের অনলাইন সংস্করণ চালু ছিল ২৪ ঘণ্টা। প্রতিমুহুর্তে আমরা চেষ্টা করেছি পাঠকদের কাছে সর্বশেষ খবর পৌঁছে দিতে।

বাসা থেকে আমাদের কর্মীরা কাজ করেছেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের প্রতিনিধিরা সার্বক্ষণিক সংবাদ পরিবেশন করেছেন। এছাড়া দেশের বিশিষ্টজন, বিশেষজ্ঞ, বিশ্লেষকরা প্রতিদিন তাদের মতামত দিয়ে আমাদের সমৃদ্ধ করেছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তের সর্বশেষ খবরও আমরা পেয়েছি অতিদ্রুত। এক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন ভারত থেকে জয়ন্ত চক্রবর্তী ও পরিতোষ পাল, যুক্তরাষ্ট্র থেকে মনির হায়দার ও কাউসার মুমিন, বৃটেন থেকে কাফি কামাল ও খালেদ মাসুদ রনি, কানাডা থেকে দীন ইসলাম, ইতালি থেকে আইরীন পারভীন খান ও ইসমাইল হোসেন স্বপন, ফান্স থেকে আবুল মোমিত রোমেল ও নিয়াজ মাহমুদ, তুরস্ক থেকে হাফিজ মুহাম্মদসহ আরো অনেকে। তাদের প্রতি আমরা জানাই কৃতজ্ঞতা। এখানে বিশেষভাবে উল্লেখ করতে হয় তারিক চয়নের কথা। তিনি দিনরাত আমাদের পাশে ছিলেন।

করোনা ভাইরাসের ভয়ঙ্কর আঘাতে আমরা হারিয়েছি আমাদের সাবেক দুই সহকর্মীকে।যুক্তরাষ্ট্রে ইন্তেকাল করেছেন মানবজমিন পরিবারের সদস্য আবদুল হাই স্বপন। মানবজমিনের শুরুর দিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সাংবাদিক হুমায়ুন কবির খোকন। যিনি সর্বশেষ সময়ের আলো পত্রিকায় নগর সম্পাদকের দায়িত্বে ছিলেন। দুই সাবেক সহকর্মীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাদের পরিবারের প্রতি জানাই সহমর্মিতা। আরো অন্তত ৫৫ সংবাদকর্মী এরইমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। আমরা তাদের আরোগ্য কামনা করি। করোনায় যারা প্রাণ হারিয়েছেন বিশেষত চিকিৎসক, পুলিশ প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি।

প্রিয় পাঠক, বর্তমান বিশেষ সংকটময় পরিস্থিতিতেও আমরা আবার মুদ্রণ সংস্করণে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। তবে এক্ষেত্রে আমরা বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। আমাদের সিংহভাগ কর্মীই বাড়িতে থেকে কাজ করবেন। আগামী ৬ই মে বুধবার থেকে ফের বাজারে পাওয়া যাবে মানবজমিন। পাঠক, বিজ্ঞাপনদাতা, হকার, এজেন্ট ও শুভানুধ্যায়ীরা আগের মতোই পাশে থাকবেন বলে আশা করি।
সবাই ভালো থাকুন।

>>> নিবেদক <<<< মতিউর রহমান চৌধুরী প্রধান সম্পাদক দৈনিক মানবজমিন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি