1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের পক্ষে বিএনপি : সালাহউদ্দিন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের পক্ষে বিএনপি : সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২১০ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রিত্বের পক্ষে বিএনপি। এতে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী প্রথা কমতে পারে। তাছাড়া, নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে এ নিয়ম চালু থাকা উচিত। সংবিধানের মূলনীতিতে কমিশনের প্রস্তাবের সঙ্গে বিএনপি একমত।

তবে পঞ্চম সংশোধনীতে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের ধারা রাখার পক্ষে বিএনপি। পুলিশ সংস্কার কমিশন গঠন নিয়েও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপি একমত।

রবিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ১৯তম বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, মূলত কোনও শাসক যেন স্বৈরাচারী ও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ না পান, সে জন্য আমরা এক ব্যক্তির ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হিসেবে থাকার বিপক্ষে।

টানা বা বিরতি দিয়ে যেভাবে হোক প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরের বেশি হবে না। অধিকাংশ রাজনৈতিক দলই এ বিষয়ে একমত।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ কমিশন গঠনের বিষয়ে সবাই একমত। মূলত শৃঙ্খলা রক্ষার জন্যই এ কমিশনের প্রস্তাব উঠেছে।

কোনও পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠলে তার তদন্ত করা হবে। কমিশনের মৌলিক দায়িত্ব কী হবে তাও আইনের মাধ্যমে নির্ধারিত হবে। সেখানে একমত হয়েছে দলগুলো। আমরা বলেছি, পুলিশ বিভাগের কর্মকাণ্ড জবাবদিহির আওতায় আনতে হবে। তারা যেন মানবিক হয়।

তিনি আরও বলেন, নারী আসনে বিদ্যমান ১০০ জনের আনুপাতিক করার পক্ষে আমরা মত দিয়েছি। তবে কিছু আসনে সরাসরি নির্বাচন করে আসা দরকার। তাই এবারের নির্বাচনে যে দল ৩০০ আসনে মনোনয়ন দেবে তারা যেন ৫ শতাংশ আসনে নারীদের মনোনয়ন দেন। পরবর্তী সময়ে ১০ শতাংশ এবং পর্যায়ক্রমে পরবর্তী পার্লামেন্টে আরও বাড়ানো যেতে পারে।

নির্বাচনের সময়সীমা নিয়ে এই বিএনপি নেতা বলেন, এ বিষয়ে নিশ্চয়ই সরকার বলবে। সরকারের উচিত এ বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনকে জানানো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net