1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লিজ দলিলে গণভবন হস্তান্তর করল পূর্ত মন্ত্রণালয় - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লিজ দলিলে গণভবন হস্তান্তর করল পূর্ত মন্ত্রণালয়

জুলাই স্মৃতি জাদুঘরের যাত্রা শুরু ৫ আগস্ট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৫১ বার

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠার লক্ষ্যে জমিসহ গণভবনের সমুদয় সম্পত্তি সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুকূলে লিখে দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। গত সপ্তাহে তেজগাঁও সাবরেজিস্ট্রি অফিসের মাধ্যমে লিজ দলিল করে ৯৯ বছরের জন্য গণভবনের ১৭ একর জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়। ৫ আগস্ট উদ্বোধন হবে এ জাদুঘর। প্রাথমিকভাবে উদ্বোধন উপযোগী করতে গণভবনে এখন রাতদিন কাজ করছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। সরাসরি ক্রয় পদ্ধতিতে এ খাতে সরকার বরাদ্দ দিয়েছে ১১১ কোটি টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চব্বিশের বর্ষা বিপ্লবে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের অবদানসহ বিভিন্ন স্মৃতি ধরে রাখতে প্রধানমন্ত্রীর জন্য সরকারি বাসভবন হিসাবে সংরক্ষিত গণভবনকে সরকার ইতোমধ্যে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসাবে ঘোষণা করেছে। যেখানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার আগ পর্যন্ত থাকতেন দোর্দণ্ডপ্রতাপশালী সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গত বছর ৩০ ডিসেম্বর সরকারের উচ্চপর্যায়ে এ সংক্রান্ত কমিটির বৈঠক থেকে গণভবনকে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করতে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এর নকশা প্রণয়ন ও অনুমোদন করতে সাত মাস বিলম্ব হয়। ৮ জুলাই জাদুঘরের নকশা অনুমোদন হয়। এ অবস্থায় দরপত্র আহ্বান করে কাজ শেষ করতে বিলম্ব হবে বিধায় সরকার সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে। এজন্য অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটি এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করে। বরাদ্দ দেওয়া হয় ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা। ওটিএম বা সরাসরি ক্রয় পদ্ধতিতে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net