1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পোকখালী উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী ( সঃ) পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

পোকখালী উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী ( সঃ) পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৭ বার

পোকখালী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী ( সঃ) পালিতসেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সঃ) নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

৬ সেপ্টেম্বর (শনিবার)  বিদ্যালয়ের আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মিলনায়তনে হযরত মুহাম্মদ (সঃ) জন্ম ও জীবনী নিয়ে আলোচনা, হামদ-নাত, বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সহকারী শিক্ষক জয়নুল আবেদীন ও ইমরান বাইতুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শফিউল আলম শফি। এসময় মুখ্য আলোচক হিসাবে ছিলেন তথ্য ও গ্রন্থাগার বিজ্ঞান শিক্ষক রশিদ আহমদ।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক মনোয়ারা বেগম, সহকারী শিক্ষক রশিদ আহমদ রশিদ ও আহসান হাবিব সোহাগ। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন সহকারী শিক্ষক (ধর্ম) জয়নুল আবেদীন। ফলাফল তৈরীতে ছিলেন সিনিয়র শিক্ষক আবুল কাশেম বিটু ও তপন কান্তি তালুকদার এবং  প্রতিযোগিদের সহযোগিতা করেন সহকারী শিক্ষক জয়শ্রী দেবী ও আব্দুল মোনাফ।

অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন রশিদ আহমদ রশিদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net