1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দূর্নীতির বরপুত্র এনবিআর কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী ওএসডি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট

দূর্নীতির বরপুত্র এনবিআর কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী ওএসডি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৬১ বার

ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর)-এর দূর্নীতির বরপুত্র কর্মকর্তা মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে ওএসডি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) তাকে ওএসডি করা হয়।

এর আগে, জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গোপন সম্পদের পরিমাণ ৪ কোটি ৬০ লাখ টাকাঃ দুদকের অনুসন্ধানে জানা যায়, বেলাল হোসাইন চৌধুরী দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৮ কোটি ৮৩ লাখ ১১ হাজার ১৬৬ টাকার সম্পদের তথ্য দেন। তবে তদন্তে তাঁর নামে ১৩ কোটি ৪৩ লাখ ৩০ হাজার ৮৭৯ টাকার সম্পদের প্রমাণ পাওয়া যায়। ফলে ৪ কোটি ৬০ লাখ ১৯ হাজার ৭১৩ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন বলে দুদকের অভিযোগ।

জ্ঞাত আয়ের বাইরে প্রায় ৫ কোটি টাকার সম্পদঃ দুদকের হিসাব অনুযায়ী, দায়-দেনা বাদে তাঁর নীট সম্পদ দাঁড়ায় ৭ কোটি ৫২ লাখ ৯৭ হাজার ৪১৩ টাকা এবং পারিবারিক ব্যয় ধরা হয় ৮ কোটি ৯৭ লাখ ১২ হাজার ১৩ টাকা। এভাবে মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১৬ কোটি ৫০ লাখ ৯ হাজার ৪২৬ টাকা।

অন্যদিকে তাঁর গ্রহণযোগ্য আয় ছিল ১১ কোটি ৫২ লাখ ৫৮ হাজার ৩০ টাকা। ফলে ৪ কোটি ৯৭ লাখ ৫১ হাজার ৩৯৬ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে প্রমাণ পাওয়া গেছে।

মামলা দুদক আইনেঃ দুদকের মতে, বেলাল হোসাইন চৌধুরী পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন।

তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায়।

তিনি দায়িত্বে ছিলেনঃ সূত্র জানায়, তিনি এর আগে কাস্টম হাউস, বেনাপোলের কমিশনার এবং শুল্ক রেয়াত ও প্রত্যার্পণ পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি এনবিআরের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) পদে কর্মরত আছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net