1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ বার

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। এ সময় শেরিং তোবগেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা।

এ সময় কিছুক্ষণ কথা বলেন দুই নেতা। পরে দুই দেশের প্রতিনিধি পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে, দুপুরে পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গেও সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী। এদিন সন্ধ্যায় তার সম্মানে সরকারি নৈশ ভোজের আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, তিন দিনের সফর শেষে আগামী ২৪ নভেম্বর ঢাকা ত্যাগ করবেন শেরিং তোবগে।

এর আগে শনিবার সকাল ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন শেরিং তোবগে। বিমানবন্দরে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সেইসঙ্গে দেওয়া হয় গার্ড অব অনার।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে স্বল্প সময়ের বৈঠকে তোবগে শুক্রবারের ভূমিকম্পে বাংলাদেশে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে তাকে সামরিক কুচকাওয়াজসহ গার্ড অব অনার এবং ১৯ বন্দুক স্যালুট প্রদান করা হয়।

বিমানবন্দরে গার্ড অব অনার গ্রহণ করার পর ভুটানের প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী ল্যোনপো ডি. এন. ধুঙিয়েল, শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রী ল্যোনপো নামগিয়াল দর্জি এবং ভুটান সরকারের অন্যান্য কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net