1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উত্তরায় ৭ তলা ভবনে আগুন, একই পরিবারের ৩ জনসহ নিহত ৬ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

উত্তরায় ৭ তলা ভবনে আগুন, একই পরিবারের ৩ জনসহ নিহত ৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ২২১ বার

 

রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ওই বাড়ির দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুনে তিনজন ঘটনাস্থলেই মারা যান, এবং ১৩ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

পরে হাসপাতাল থেকে আরও তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পুলিশের উত্তরা বিভাগের উপুকমিশনার শাহরিয়ার আলী। নিহত বাকিদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের ঘরে প্রচুর আসবাবপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঢাকা জোনু৩ এর উপ সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান জানিয়েছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন দ্বিতীয় তলায় লেগে তা তিন তলা পর্যন্ত ছড়িয়ে যায়।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পুরোপুরি আগুন নিভতে সকাল ১০টা পর্যন্ত সময় লেগেছে।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও উদ্ধারকর্মীরা হতাশা প্রকাশ করেছেন। ফায়ার সার্ভিস এবং পুলিশ আরও তদন্ত চালাচ্ছে যাতে আগুনের প্রকৃত কারণ নিশ্চিত করা যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net