1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিয়ায় করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক

হাতিয়ায় করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ২৯৪ বার

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে কলি (২০) নামের ল্যাব টেকনিশিয়ান এক নারীর মৃত্যু হয়েছে।শুক্রবার সকাল ৭টার দিকে শ্বাসকষ্ট জনিত সমস্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।জানা যায়, কলি এবং তার বড় বোন ফিংকি হাতিয়ায় একটি প্রাইভেট ল্যাবে সহকারী ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করতো। সে বেশ কিছুদিন ধরে মাথাব্যথা ও নাকে পলি কারণে অসুস্থ্য থাকায় বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ছিলো। শুক্রবার ভোর রাতে তার শ্বাসকষ্ট বাড়তে থাকলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়। ভর্তির পর স্যালাইন ও অক্সিজেন চলা অবস্থায় সকাল ৭টার সময় নিস্তেজ হয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিজাম উদ্দিন মিজান ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, রোগি এজমা সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তবে করোনা আক্রান্ত ছিলো কিনা তা সঠিক ভাবে বলা যাচ্ছেনা। আমরা কলি এবং তার বড় বোন ফিংকির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছি। নমুনা পরিক্ষার ফলাফল আসলে নিশ্চত হওয়া যাবে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, মৃত নারীর বাড়ী সহ যে ল্যাবে চাকুরী করতো তা লকডাউন করা হয়েছে। এবং তাদের ২জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নমুনা পরিক্ষার ফলাফল আসলে পরবর্তী ব্যাবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net