1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব

চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা

এস.এম.জাকির,চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২১৩ বার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাসিমপুর এলাকায় এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে একটি বৌদ্ধ পরিবারের ওপর হামলা, ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল উপজেলার হাসিমপুর ৮নং ওয়ার্ডের সোনাছড়ি কুল বড়ুয়া পাড়ার কাজল বড়ুয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী সৌরভ বড়ুয়া বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গতকাল সৌরভ বড়ুয়া স্থানীয় একটি দোকানে বাজার করতে গেলে সেখানে উপস্থিত দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে অহেতুক গালাগাল ও হুমকি দিতে থাকে। সৌরভ তাদের না চেনায় কৌতুহলী হয়ে উপস্থিত পরিচিতদের কাছে একজনের নাম জিজ্ঞেস করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তিরা সৌরভকে মারধর করে। পরে সৌরভের বড় ভাই সৈকত বড়ুয়া ঘটনার কারণ জানতে চাইলে তাকেও বেধড়ক পেটানো হয়।

 

ভুক্তভোগীরা বিষয়টি স্থানীয় এলাকাবাসীকে জানালে এরই জের ধরে ৬০ থেকে ৭০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রে সহকারে কাজল বড়ুয়ার বাড়িতে হামলা চালায়। তারা বাড়িঘর ভাঙচুর করে এবং ঘর থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবারটি দাবি করেছে। এছাড়াও হামলায় সৌরভ বড়ুয়ার মা নুপুর বড়ুয়া ও ভাই সৈকত বড়ুয়া গুরুতর আহত হয়।

 

পরে ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী পরিবারটি চট্টগ্রাম-১৪ আসনের এমপি জসিম উদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করে প্রশাসনের কাছে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net