1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ

চৌদ্দগ্রাম আলকরার চেয়ারম্যান প্রার্থী মফিজ আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৩৬ বার

ফেনী সদর মডেল থানাধীন এসএসকে রোডের চাড়িপুর এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে জুয়া খেলার সময় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১৯ জুলাই ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পুলিশ সুপার, ফেনী জেলার প্রত্যক্ষ নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় ফেনী সদর মডেল থানার এসএসকে রোডের চাড়িপুর এলাকার ইসমাইল ম্যানশনের চতুর্থ তলায় অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ১৫ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আনোয়ার হোসেন (৫০), মো. আইয়ুব (৬১), সুজন মেহেদী (৩৮), আব্দুল সাকু ভূঁইয়া রাসেল (৪৪), মো. রুবেল (২৮), ওসমান গনি (৩৫), হুমায়ুন কবির সেলিম (৪৮), আনোয়ার হোসেন (৪৫), শাহাদাত হোসেন (২৯), মো. ইব্রাহিম (৩৯), মো. রিমন (২২), মো. রুবেল (২৪), আব্দুল হাকিম (৩০), মো. মফিজুর রহমান (৫৫) এবং নিখিল মণ্ডল (৪৫)।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের মধ্যে ফেনী, কুমিল্লা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছেন। তাদের বিরুদ্ধে জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ফেনী জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net