1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড

বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৯ বার

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছে ‘চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)’।

এক অভিনন্দন বার্তায় সিএমইউজে সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান বলেন, ‘বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব হিসেবে কাদের গনি চৌধুরী সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় দীর্ঘ সময় ধরে যে সাহসী ও দৃঢ় নেতৃত্ব দিয়েছেন, তা সাংবাদিকতা আন্দোলনে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাঁর ত্যাগ, নির্ভীক নেতৃত্ব এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের অংশ হয়ে থাকবে। মতপ্রকাশের স্বাধীনতা ও পেশাগত অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় ভূমিকা তাঁকে সাংবাদিক সমাজের একজন পরীক্ষিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।’

সিএমইউজে নেতৃবৃন্দ বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ বিভিন্ন পেশাজীবী আন্দোলনে কাদের গনি চৌধুরীর দৃঢ় অবস্থান ও নেতৃত্ব ছিল আপসহীন। বিগত ফ্যাসিস্ট শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও মর্যাদার প্রশ্নে তিনি যে অবস্থান নিয়েছেন, তা শুধু সাংবাদিক সমাজ নয়, বৃহত্তর পেশাজীবী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

তারা আরো বলেন, ‘বাসস-এর নেতৃত্বে তাঁর নিয়োগ একটি গুরুত্বপূর্ণ সময়ে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাঁর অভিজ্ঞতা, পেশাদারিত্ব ও সাহসী নেতৃত্বে বাসস আরো বস্তুনিষ্ঠ, নির্ভরযোগ্য, জনস্বার্থনির্ভর ও আধুনিক রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় পরিণত হবে।’ একই সঙ্গে ক্ষমতার বাইরে থাকা মানুষের কণ্ঠ, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রান্তিক জনগোষ্ঠীর বাস্তবতা জাতীয় সংবাদপ্রবাহে আরো শক্তিশালীভাবে তুলে ধরতে বাসস ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তারা।

সিএমইউজে নেতৃবৃন্দ কাদের গনি চৌধুরীর নতুন দায়িত্বের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বলেন, ‘সাংবাদিকতার স্বাধীনতা ও মর্যাদার আন্দোলনে পরীক্ষিত নেতৃত্ব এবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার নেতৃত্বে নতুন দৃষ্টান্ত তৈরি করবে— এটাই সাংবাদিক সমাজের প্রত্যাশা।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net