1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি ৭ পুলিশ কর্মকর্তা চাকরি থেকে বরখাস্ত জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য? নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রয়াত বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন এমপি ফখরুল ইসলাম 

শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার
যুক্তরাষ্ট্রের নতুন ১ ডলারের স্মারক কয়েনে স্থান পেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। এর মধ্য দিয়ে প্রায় ১০০ বছর পর প্রথমবার কোনো জীবিত মার্কিন প্রেসিডেন্টের ছবি দেশটির মুদ্রায় জায়গা পেল।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপনে ট্রাম্পের প্রতিকৃতি দিয়ে স্মারক ১ ডলারের কয়েনটি বাজারে ছেড়েছে দেশটির টাকশাল। কয়েনে ট্রাম্পের ছবির পাশে লেখা রয়েছে, ‘ইন গড উই ট্রাস্ট’।

 

যুক্তরাষ্ট্রের টাকশাল জানিয়েছে, বিশেষ সংস্করণের এই কয়েনে ঐতিহাসিক এই বার্ষিকী সামনে রেখে ‘একটি জাতির চেতনা, গর্ব ও ঐতিহ্য’ তুলে ধরা হয়েছে।

২৫টি কয়েনের একটি রোলের দাম রাখা হয়েছে ৬১ ডলার বা ৪৫ পাউন্ড।

আর ১০০ কয়েনের একটি ব্যাগের দাম ১৫৪ দশমিক ৫০ ডলার। বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের টাকশালের ওয়েবসাইটে কয়েনগুলো ‘বর্তমানে মজুত নেই’ বলে দেখানো হয়।
এ বিষয়ে বিস্তারিত জানতে যুক্তরাষ্ট্রের টাকশাল, অর্থ মন্ত্রণালয় ও হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি। 

টাকশালের ভাষ্য, দেশের এই ঐতিহাসিক মাইলফলক উদ্‌যাপনের জন্য কয়েনটি তৈরি করা হয়েছে। তাদের মতে, এক প্রজন্মে একবার আসা এই বার্ষিকীর নকশাটি আধুনিক মুদ্রা সংগ্রহে বিশেষ সংযোজন হয়ে উঠবে।

এর আগে গত মে মাসে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, প্রেসিডেন্টের প্রতিকৃতি দিয়ে নতুন ২৫০ ডলারের নোট চালুর পরিকল্পনাও করছে তার দপ্তর।

যুক্তরাষ্ট্রে জীবিত ব্যক্তির প্রতিকৃতি দিয়ে কাগুজে মুদ্রা ছাপানোর ক্ষেত্রে আইনি নিষেধাজ্ঞা রয়েছে। তবে কংগ্রেসে ট্রাম্পের মিত্ররা তাকে ব্যতিক্রম হিসেবে রাখার জন্য একটি আইন প্রস্তাব করেছেন। প্রস্তাবটি বর্তমানে আটকে আছে।

সে সময় বেসেন্ট বলেছিলেন, এর আগেও একজন ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের ছবি দেশটির মুদ্রায় স্থান পেয়েছিল।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ১৫০ বছর পূর্তি উপলক্ষে ১৯২৬ সালে প্রকাশিত একটি হাফ-ডলারের কয়েনে তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের প্রতিকৃতি ছিল। জীবিত অবস্থায় কোনো মার্কিন প্রেসিডেন্টের ছবি কয়েনে স্থান পাওয়ার সেটিই ছিল প্রথম ঘটনা।

এ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসন ২০২০ সালের ‘সার্কুলেটিং কালেক্টিবল কয়েন রিডিজাইন অ্যাক্ট’-এর কথাও উল্লেখ করেছে।

আইনটিতে কয়েনের পেছনের দিকে জীবিত ব্যক্তির প্রতিকৃতি ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে সামনের দিকের ক্ষেত্রে একই নিষেধাজ্ঞার কথা স্পষ্টভাবে বলা হয়নি। ট্রাম্পের প্রতিকৃতি নতুন ১ ডলারের কয়েনের সামনের দিকেই রয়েছে।

১৮৬৬ সালের ‘থেয়ার অ্যামেন্ডমেন্ট’ অনুযায়ী মার্কিন নোটে কোনো জীবিত ব্যক্তির প্রতিকৃতি ব্যবহার নিষিদ্ধ। তবে প্রচলিতভাবে এই নিষেধাজ্ঞা কয়েনের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net