1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১ বার

দেশব্যাপী ডেঙ্গু জ্বরের প্রকোপ রোধে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে  জেলা জামায়াতে  ইসলামী উদ্যোগে মাগুরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে।

 

৫ অক্টোবর সোমবার বিকেলে  শহরের চৌরঙ্গী মোড়, ভায়না মোড়সহ বিভিন্ন জনাকীর্ণ এলাকায় এই সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মাগুরা জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর  অধ্যাপক মাওলানা  সাঈদ আহমদ বাচ্চু।

 

লিফলেট বিতরণকালে জেলা জামায়াতে ইসলামীর ভাবপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাঈদ আহমদ বাচ্চু বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। আমাদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে যেন এডিস মশা বংশবিস্তার করতে না পারে।” তিনি ডেঙ্গু আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান এবং যেকোনো দুর্যোগে জামায়াতে ইসলামী জনগণের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

৪ থেকে ১০ অক্টোবর জনসচেতনতা বৃদ্ধির এ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান,  জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান, জেলা অফিস সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর  আমীর অধ্যাপক ফারুক হোসাইন, সদর উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আবুল  বাশার,  জেলা যুব ও ক্রীড়া সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরীসহ জেলা ও উপজেলা জামায়াতে ইসলামী বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net