1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ

মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১ বার

মাগুরায়  বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে ৫ অক্টোবর বিকেলে  মাগুরা আল আমিন ইনিস্টিউটের হলরুমে   আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আর্দশ

 

শিক্ষক ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি অধ্যক্ষ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ ডক্টর  মোঃ রবিউল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আর্দশ শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু। ফেডারেশনের জেলা সেক্রেটারী অধ্যাপক আশরাফ হুসাইনের সঞ্চালনায় আলোচনা সভায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আর্দশ শিক্ষক ফেডারেশনের অন্যতম উপদেষ্টা অধ্যাপক মাওলানা মোঃ মশিউর রহমান, জেলা আর্দশ শিক্ষক ফেডারেশনের  উপদেষ্টা অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, মোঃ খায়রুল ইসলাম, জেলা আর্দশ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ফারুক হুসাইন, জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা তরিকুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান,  জেলা প্রাথমিক শিক্ষক পরিষদের সহকারী সেক্রেটারী মোঃ আতাউর রহমান, জেলা কিন্ডারগার্টেন আর্দশ শিক্ষক পরিষদের সভাপতি  মোঃইব্রাহিম বিশ্বাস।

 

বক্তারা বলেন, শিক্ষক পেশা বিশ্বের সবচেয়ে সম্মানিত, পৃথীবির সকল দেশে শিক্ষকদের মর্যাদা এবং সম্মানি অনেক বেশি,  দুঃখের বিষয় বাংলাদেশের মত যায়গায় শিক্ষকদের সেই মান মর্যাদা নেই,  এই মানে নিয়ে আসতে ও শিক্ষার আলো ফুটিয়ে তুলতে আমাদের শিক্ষার জন্য আলাদা বাজেট ঘোষণা করা হউক, অবহেলিত শিক্ষকদের প্রতি সরকারের নজর দেওয়া উচিত, যাতে একজন শিক্ষক তার জ্ঞানের আলো দিয়ে পৃথীবিকে রংঙিন করে তুলতে পারেন,  মহানবী হজরত মুহাম্মদ (স) বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি,  তাই এই মহান পেশায় পরবর্তী প্রজন্মকে এগিয়ে আসবেন এমন প্রত্যাশা সবার।

 

আলোচনা সভায় জেলা বিভিন্ন পর্যায়ের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net