একজন শিশু বা সন্তানের জন্য সবচেয়ে বড় রোল মডেল তার বাবা-মা। শিশুরা অনুকরণপ্রিয়। তারা সবসময় তাদের বাবা-মাকে আদর্শভাবে এবং সবকিছু অনুকরণ করে তাদের মতো হতে চায়। আর মেয়েরা স্বভাবতই তাদের বাবাকে বেশি অনুকরণ করে। এ কারণে বাবাকে বেশি সতর্ক থাকতে হবে। প্রকৃতপক্ষেই সন্তানের সুন্দর আগামীর জন্য সন্তানের সামনে নিজেকে রোল মডেল হিসেবে তৈরি করে উপস্থাপন করতে হবে। তেমনি মেধা ও নৃত্য প্রদর্শনকরে পুরো উপজেলায় আলোড়ন সৃষ্টি করেছেন লাকসাম পশ্চিমগাও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অক্ষরা সাহা।

নজরুল বর্ষ উপলক্ষে চলতি বছরের ৩ অক্টোবর কুমিল্লা জেলা পযার্য়ের শিক্ষা প্রতিষ্ঠানভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে খ’ গ্রুপের নৃত্য প্রদর্শনে প্রথম স্থান অর্জন করায় তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসক সনদ ও কেষ্ট প্রধান করেন। এ অর্জনে পুরো উপজেলায় সৃষ্টি করেছেন আলোড়ন।
শিশু শিক্ষার্থী অক্ষরা সাহা ২০১৭ সালে ৪ মে লাকসাম পশ্চিমগাও সাহাপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। বাবা অজয় সাহা একজন বেসরকারি ব্যাংকে কর্মরত,মাতা শান্তা রানী সাহা একজন গৃহিনী।
শিশু শিক্ষার্থী অক্ষরা সাহা বলেন,আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার বাবা-মা, মায়ের মতো একজন আদর্শ মানুষ,বড় হয়ে বাবার মতো একজন দেশপ্রেমিক ও ভালো নাগরিক হতে চাই, তাই সকলের কাছে আমি দোয়াপ্রার্থী।
মেয়ের এই কৃতিত্বে উচ্ছ্বসিত মা শান্তা রানী অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “মা-বাবা হিসেবে আমাদের এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার মেয়ে পড়াশোনার পাশাপাশি নাচ, গান ,আবৃত্তি ও চিত্রাংক প্রতিটি ক্ষেত্রেই অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছে। নিজ বাসায় থেকে শুরু নাচের যাত্রা,এরপর পর আর থেমে থাকেনি পথচলা। সময়ের সঙ্গে নাচের প্রতি তৈরি হয়েছে ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই সাফল্য অর্জন। তিনি আরও বলেন,অক্ষরা সবসময় বিদ্যালয়ে এবং যে কোন অনুষ্ঠানে নৃত্য প্রদর্শন করে থাকেন। সবাই তাকে আদর করেন। আমার মেয়ে অক্ষরা সব সময় বলে সুশিক্ষিত হয়ে সাংস্কৃতিক উচ্চ পদে পদন্নোতি পাবে। আমাদের সেই স্বপ্ন যেনো সৃষ্টিকারী পূরণ করে।প্রত্যেক নারী-পুরুষের প্রধান স্বপ্নগুলো থাকে তার সন্তানকে ঘিরে। সন্তানের জীবন, ভবিষ্যৎ ও সাফল্য নিয়ে সব সময়ই বাবা-মা চিন্তা করেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রার্থনা করে যান সন্তানের সুন্দর জীবন ও সাফল্যের জন্য। সৃষ্টিকর্তার কাছে ওদের জন্য অশেষ প্রার্থনা। আমাদের দুই মেয়ে প্রথম মেয়ে অক্ষরা আর ছোট্ট শিশু যেন ভবিষ্যতে ভালো মানুষ হওয়ার পাশাপাশি সংস্কৃতি ও শিক্ষার আলোয় নিজেদের সমৃদ্ধ করতে পারে, তাই সকলের কাছে প্রার্থনা।