1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিকাহ রেজিস্ট্রার (কাজী) মো. বেলায়েত হোসেনের ওপর হামলা ও তাঁকে গুরুতর আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখা। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন দলটির নেতারা।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কালারদরগাহ গ্রামের বাসিন্দা কাজী মো. বেলায়েত হোসেনের ওপর এ হামলার ঘটনা ঘটে। জামায়াতের জেলা নেতাদের অভিযোগ, পতিত ফ্যাসিস্টদের দলীয় ক্যাডার সোহাগ রনির বোনজামাই মামুনসহ কয়েকজন সন্ত্রাসী তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করে।

এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার ভারপ্রাপ্ত আমির মো. মাসুদুর রহমান ও সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তাঁরা বলেন, একজন সজ্জন ব্যক্তির ওপর এ ধরনের হামলার নিন্দা জানানোর ভাষা তাঁদের জানা নেই। পতিত স্বৈরাচারের দোসররা একদিকে বিভিন্ন ধরনের নাশকতার চেষ্টা করছে, অন্যদিকে সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে।

নেতারা বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসন ও সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিবৃতিতে তাঁরা অবিলম্বে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে প্রকাশ্য দিবালোকে একজন নিরীহ ব্যক্তির ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net