1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি ও কার্যকরী সভাপতিকে সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি ও কার্যকরী সভাপতিকে সংবর্ধনা মাটিরাঙ্গায় অস্ত্র ও নগদ অর্থ সহ ৪ ডাকাত গ্রেফতার  রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত মাগুরায় আর্থিক অনুদানের চেক বিতরণ সরকারি জমিতে রাস্তা ও ড্রেন নির্মাণে যুবদল সভাপতির ৫ লাখ টাকা চাঁদাদাবির অভিযোগ সরকারি চাকরিজীবীদের প্রচলিত ভাতা নির্ধারণ হবে যেভাবে ফ্রান্সের মতো বিক্ষোভে উত্তাল ইতালিও, ১৪১ পুলিশ সদস্য আহত-গ্রেফতার ১৯৭ স্বৈরাচারের ফেরার পথ খুলে দিলে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি হবে: প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৭০% ভর্তুকি ও বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি ও কার্যকরী সভাপতিকে সংবর্ধনা

এস কে সানি, উত্তরা (ঢাকা):
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ০ বার

মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত ইঞ্জিনিয়ার মো. শরিফুল ইসলাম শামীম এবং কার্যকরী সভাপতি আতিকুর রহমান আনিসকে সংবর্ধনা দিয়েছে সংগঠনটি।

 

এ উপলক্ষে তাঁদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়।

 

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর উত্তরায় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. শরিফুল ইসলাম শামীম। সঞ্চালনা করেন কার্যকরী সভাপতি তারেক রহমান জাহাঙ্গীর।

 

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কবি ও সাংবাদিক মো. মশিউর রহমান, সহসভাপতি মো. শামীম হাওলাদার ও মো. সোহেল রানা চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ সাইফুল ইসলাম বাশার, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মাওলানা মেহেদী হাসান নাজমুল, নওরোজ-এর স্টাফ রিপোর্টার অলিদুর রহমান অলি, গাজীপুর মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক মো. বশির আলম, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান শাহা, সাবেক সাধারণ সম্পাদক মো. লিটন, জ্যেষ্ঠ সহসভাপতি মো. আবু সাঈদ চৌধুরী এবং সাংবাদিক জুয়েল ও জাহিদ হাসানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সংগঠনের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

 

অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃত্বকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা এবং দেশের বিভিন্ন জেলায় কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সভাপতি ইঞ্জিনিয়ার মো. শরিফুল ইসলাম শামীম বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে দেশের সব জেলায় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আগামী ৩০ ডিসেম্বর কক্সবাজারে শিক্ষা সফরের ঘোষণা দেন তিনি।

 

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net