1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইবনে সিনার প্রয়াত ডাক্তার মুকারিম ছিলেন বীর মুক্তিযোদ্ধা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

ইবনে সিনার প্রয়াত ডাক্তার মুকারিম ছিলেন বীর মুক্তিযোদ্ধা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৪৬৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ফেসবুকে সোলায়মান মাসুম জানালেন,
সবার প্রিয় ডাক্তার, সুপরিচিত ব্যক্তিত্ব, ইবনে সিনা হসপিটালের বিজ্ঞাপনে “অযথা বাড়তি খরচ কেন করবেন”এই দরদ ভরা ভয়েসটা যার কন্ঠে শোনা যেতো ইবনে সিনা ট্রাস্টের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু, বাংলাদেশের বিখ্যাত রেডিওলজিস্ট,ইবনে সিনা ডি.ল্যাব ধানমন্ডির চীফ রেডিওলজিস্ট ডা.মেজর অব. আবুল মোকারিম মঙ্গলবার রাত ১১.২০টায় ঢাকার সি এম এইচ এ ইন্তেকাল করেন।তিনি করোনায় আক্রান্ত হয়ে প্রথমে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে পরে সিএমএইচ এর আইসিইউতে ভর্তি ছিলেন। জাতি একজন মেধাবী ডাক্তারকে হারালো। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নাসিব করুন। তার পরিবারকে সবরে জামিল দান করুন।আমিন।

কাজী ইসরাফিল জানান ইবনেসিনা ডায়াগনস্টিক এর সব পরীক্ষায় আপনার ২৫% ছাড়ের বিজ্ঞাপন টিভিতে দেখতাম। সেই প্রফেসর ডাঃ আবুল মুকারিম স্যার কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সিএমএইচএ মৃত্যু বরণ করেন।

ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহে রাজিউন।

কামরুজ্জামান নাবিল বলেন, অনেকেই হয়তো ২৫% ছাড়ে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসার বিজ্ঞাপনটিতে এই মানুষটিকে টিভির পর্দায় দেখেছেন।

মানুষটি হচ্ছেন বাংলাদেশের বিখ্যাত রেডিওলজিস্ট ডা.মেজর অব. আবুল মোকারিম। যিনি করোনায় আক্রান্ত হয়ে রাতে না ফেরার দেশে চলে গেছেন। আল্লাহ ওনাকে জান্নাতবাসি করুন…

পলি আকতার রুবি তার প্রতিক্রিয়ায় জানান, করোনায় চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের অন্যতম সেরা রেডিওলজিস্ট, অযথা বাড়তি খরচ কেন করবেন খ্যাত মেজর (অবঃ) ডাঃ আবুল মোকারিম। যতদিন বেচে থাকব তার স্নেহ ও সুপরামর্শ ভুলতে পারব না। আল্লাহ অসম্ভব ভালো ও সদা কর্মব্যাস্ত এ মহান মানুষেটির মৃত্যুকে শাহাদাত হিসেবে কবুল করুন।

সাবেক ছাত্রনেতা শফি আহমেদ জানান ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজী বিভাগের প্রধান প্রফেসর ডা. আবুল মুকারিম মারা গেছেন। তিনি করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়। তবে মৃত্যুর বিষয়টি ইবনে সিনা কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net