1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ১হাজার প‌রিবার‌কে জার্মান প্রবাসী লিট‌নের উপহার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে দ্রুততম সময়ে ডিজিটালাইজেশনের উদ্যোগ জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  মাগুরায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত মনোহরগঞ্জে পরিবারের সদস্যদের বেঁধে দুটি ঘরে ডাকাতি চরফ্যাশনে এফডিএ’র উদ্যোগে মাছের রেনু ও উপকরণ বিতরণ ঈদগাঁও ঈদগড় সড়কে অপহৃত ইউপি সদস্য ১৬ ঘন্টা পর উদ্ধার সংকট উত্তরণে বড় পরিসরে জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে সরকার দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় বিরোধী দলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ১হাজার প‌রিবার‌কে জার্মান প্রবাসী লিট‌নের উপহার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ২৬৯ বার

সাদ্দাম হো‌সেন,ঠাকুরগাঁও : করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দুস্থ ও অসহায় মানুষকে খাদ্যসামগ্রী উপহার দিলেন জার্মান প্রবাসী লিটন উদ্দীন।

পবিত্র রমজান উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপ‌জেলা রু‌হিয়া থানায় স্থানীয় মিশন স্কুল মা‌ঠে ১ হাজার পরিবারকে এ উপহার দেয়া হয়।

শ‌নিবার শেষ বিকা‌লে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার রু‌হিয়া ইউনিয়নের বিভিন্নশ্রেণি-পেশার অসহায় মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপস্থিত থে‌কে এ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু ক‌রেন সদর উপ‌জেলা নির্বাহী কর্মকতা (ইউএনও)আব্দুল্লাহ আল মামুন।

উপহারসামগ্রীর মধ্যে রয়েছে- চাল, সেমাই, চিনি, পেঁয়াজ আলু ও তেল।

এসময় এক ভি‌ডিও বার্তায় লিটন স্থানীয় এলাকাবা‌সীর উদ্দেশে ব‌লেন, আপনারা সবাই ঘরে থাকুন, সাবধানে থাকুন। আপনারা যেনকরোনাভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের হেফাজত রাখতে পারেন, আমি আল্লাহর কাছে এই কামনা করি।

পাঠানো বার্তায় পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছাও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net