1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে প্রবাসী ত্রাণ চাওয়ায় হামলা, আটক ৬ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

নোয়াখালীতে প্রবাসী ত্রাণ চাওয়ায় হামলা, আটক ৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৩৩৫ বার

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃজেলার চাটখিল উপজেলায় স্থানীয় সাংসদের ব্যক্তিগত ত্রাণ বিতরণের সময় এক প্রবাসী ত্রাণ চান। এর জেরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ৬ জনকে আটক করে পুলিশ।গত বৃহস্পতিবার (১৪ মে) বিকাল সাড়ে ৫ টায় এ হামলার ঘটনা ঘটে। পরে অভিযুক্তদের আজ মঙ্গলবার তাদের আটক করে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ মে) সকালে অভিযুক্ত আসামিরা একটি মাইক্রোযোগে ঢাকা পালিয়ে যাচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল-সোনাইমুড়ী উপজেলার কাচারি বাজার বর্ডার থেকে ৬জনকে আটক করা হয়। দুপুরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।আটকরা হলেন, একই এলাকার রিয়াজ, মুন্না, মনু, রাপচান, রুবেল ও মামুন।চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, নোয়াখালী-১ আসনের এমপি এইচ.এম ইব্রাহীমের ব্যক্তিগত ত্রাণ বিতরণের সময় কাতার প্রবাসী নাছির বৃহস্পতিবার (১৪ মে) ছাত্রলীগ নেতা রিয়াদসহ কয়েক জনের নিকট থেকে ত্রাণ দেয়ার দাবি জানান। এসময় রিয়াদের সাথে তার কথাকাটাকাটি হয়। এর জেরে ওইদিনই বিকালে ৫০/৬০ জনের একটি দল প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। হামলায় প্রবাসী নাছিরসহ তার ছোট ভাই হাবিব ও চাচা পেয়ার হোসেন সোহেল মারাত্মক আহত হয়।পরেরদিন শুক্রবার (১৫ মে) ভুক্তভোগী পরিবার এ ঘটনায় চাটখিল থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় আজ মঙ্গলবার (১৯ মে) অভিযুক্তদের আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net