1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মমতাময়ী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কেউ না খেয়ে মরে না : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

মমতাময়ী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কেউ না খেয়ে মরে না : কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ২৯৯ বার

আবদুল আলী, গুইমারা, খাগড়াছড়ি :
বৈশ্বিক মহামারি ‘করোনা’র প্রাদূর্ভাব মোকাবেলায় মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত জনদূর্ভোগ নিরসনে কাজ করে যাচ্ছে। মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কেউ না খেয়ে মরে না মন্তব্য করে ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, করোনা দুর্যোগ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা বিশ্বের উন্নত দেশগুলোকেও ছাড়িয়ে গেছে। দলমতের উর্ধ্বে উঠে দেশের কর্মহীন হয়ে পড়া প্রতিটি মানুষের ঘরে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা পারেন, তা আর কেউ পারেনা উল্লেখ করে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, খাদ্য সহায়তাই নয়, দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবারের প্রতি মানবিক সহায়তার হাতও বাড়িয়ে দিয়েছেন। মানুষকে করোনা কষ্ট বুঝতে দেননি দেশরত্ন শেখ হাসিনা। তিনি এ দুর্যোগে দলের নেতাকর্মীদের জনগনের পাশে থাকারও আহবান জানান।

বুধবার (২০ মে) বেলা সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সামনে
মহামরী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া গৃহবন্ধী শ্রমজীবি, দু:স্থ ও হত-দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণের অংশ হিসেবে দুর্গম জনপদের এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম. হুমায়ুন মোরশেদ খান, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা পরিসংখ্যান অফিসার এসএম রুবাইয়াত তানিম, মাটিরাঙ্গা উপজেলা সমাজ সেবা অফিসার কৃতিবিজয় চাকমা, ও মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি মো. হারুনুর রশীদ ফরাজী ছাড়া ইউপি সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই সময়ে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দুর্গম জনপদে সমাজ কল্যান মন্ত্রনালয়ের বরাদ্ধ থেকে ৩০ পরিবারের মাঝে চার হাজার টাকা করে আর্থক সহায়তার অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করেন।

‘করোনা’র প্রাদূর্ভাবে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া গৃহবন্ধী হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের অংশ হিসেবে এ পর্যন্ত তিন হাজার দুইশ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net