1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
AIUB শিক্ষার্থীদের সারাদেশে ব্যতিক্রমী খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

AIUB শিক্ষার্থীদের সারাদেশে ব্যতিক্রমী খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৩৩৮ বার

ক্যাম্পাস প্রতিনিধি :
করোনা ভাইরাস সংক্রমনের ফলে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া The Duke of Edinburgh’s Award at AIUB – DEA AIUB এর ১৯-২০ ব্যাচ এর সদস্যরা মিলে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে গত ২৮ এপ্রিল কাজ শুরু করে এবং ১০ মে থেকে দেশের 20 টি জেলায় হতদরিদ্র এবং অসহায় মানুষ’কে খাদ্য ও আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেয়। এভাবেই সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা তাদের “এগিয়ে আসুন” কার্যক্রমের শুরু করেছে। কার্যক্রমটির প্রথম পর্যায়ে সামাজিক দূরত্ব মেনে প্রায় ৬৫০ পরিবার’কে সহায়তা করা হয়েছে। এর’ই ধারাবাহিকতায় আরও কয়েক শত পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তা করা হবে।
ইতিমধ্যে ঢাকা, নোয়াখালী,চাঁদপুর,যশোর, ঠাকুরগাঁও,বরিশাল,জয়পুরহাট, নীলফামারী,কক্সবাজার, বরিশাল ,রাজশাহী, কিশোরগঞ্জ, নেত্রকোনা, দিনাজপুর, কুষ্টিয়া, পাবনা, শিবগঞ্জ,সিরাজগঞ্জ, বাগেরহাট, লালমনিরহাট সহ অন্যান্য জেলাতে বিতরণ সম্পন্ন হয়েছে।

এছাড়া ঈদের দিন তারা ২০০ সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যেও তাদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে বিরিয়ানী, সেমাই, পায়েশ, সালামির আয়োজন করেছে।

এ ছাড়াও ঈদের পরে খুলনা, কুড়িগ্রাম, চট্টগ্রাম, রংপুর, গাইবান্ধা ইত্যাদি জেলাতে এই সহায়তা কার্যক্রম চলবে। সবার সহযোগিতা পেলে তারা এই কার্যক্রমটি দেশের ৬৪ টি জেলায় ছড়িয়ে দিতে চায়।

করোনা ভাইরাস সংক্রমণের শুরুর পর থেকে DEA – AIUB সদস্যরা সেবামূলক কাজ করার উদ্যোগ নেয় এবং সেটি “এগিয়ে আসুন” কার্যক্রমের মাধ্যমে শুরু করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net