1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডিআরইউ’র সাধারণ সম্পাদক হলেন কুমিল্লা বরুড়ার রিয়াজ চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

ডিআরইউ’র সাধারণ সম্পাদক হলেন কুমিল্লা বরুড়ার রিয়াজ চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৪৭০ বার

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানী ঢাকায় পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে বিকাল পর‌্যন্ত টানা ভোটগ্রহণ হয়। সন্ধ্যায় ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে সাধারণ সম্পাদক পদে বরুড়ার রিয়াজ চৌধুরীসহ কুমিল্লার ৫জন নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম আজাদ সাধারন সম্পাদক হলেন রিয়াজ চৌধুরী, ও সাংগঠনিক সম্পাদক পদে হাবীবুর রহমান নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ সভাপতি পদে নজরুল কবীর, যুগ্ম সম্পাদক পদে হেলিমুল আলম বিপ্লব, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, দপ্তর সম্পাদক জাফর ইকবাল, নারীবিষয়ক সম্পাদক রীতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, তথ্যপ্রযুক্তি সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, ক্রীড়া সম্পাদক মজিবর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক এমএইচ আখতার, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, কার্যনির্বাহী সদস্য মাইনুল আহসান, এসএম মিজান, আহমেদ মুশফিকা নাজনীন, কামরুজ্জামান বাবলু , ইমরান মজুমদার, মুরাদ হোসেন, সায়ীদ আবদুল মালিক নির্বাচিত হয়েছেন।

এদের মধ্যে সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, সদস্য মঈনুল আহসান, কামরুজ্জামান বাবলু ও সায়িদ আবদুল মালিক কুমিল্লার সন্তান। তারা কুমিল্লা সাংবাদিক ফোরাম ঢাকারও সদস্য।

এরমধ্যে সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা গ্রামে। তিনি ১৯৮০ সালে পয়ালগাছা চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শুরু করেন পয়ালগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। তারপর পয়ালগাছা হাই স্কুল থেকে এসএসসি এবং পয়ালগাছা কলেজ থেকে এইচএসসি ও ডিগ্রী পাশ করেন। ঢাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করেন।

কর্মজীবনে ২০০৪ সাল থেকে জাতীয় দৈনিক ইনকিলাবে স্টাফ রিপোর্টর, ২০১১ সালে দৈনিক আমার দেশ, ২০১৩ সাল থেকে দৈনিক আলোকিত বাংলাদেমের প্রধান প্রতিবেদকের দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হোন। এবার সাধারণ সম্পাদক হলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net