1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অতিরিক্ত ভাড়া আদায় করলেই আইনগত ব্যবস্থা : কাদের - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন 

অতিরিক্ত ভাড়া আদায় করলেই আইনগত ব্যবস্থা : কাদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ২৬৫ বার

জাফরুল আলম : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশের এ দুঃসময় যে সকল পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে এবং স্বাস্থ্যবিধি মেনে চলছে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এ ব্যাপারে বিআরটিএ, ডিএমপি, হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি আজ সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে তার বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিং এ যুক্ত হয়ে এসব কথা বলেন। আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সংকটের এ সময়ে পরিবহন মালিক ও শ্রমিকদের মানবিক সহযোগিতা দিয়ে দৃষ্টান্ত স্হাপন করতে হবে। করোনা সংক্রমণে বিশ্বের ২১৫ টি দেশের মধ্যে বাংলাদেশ ২১তম। বিশেষজ্ঞদের আশংকা এ পরিস্থিতি আরও অবনতি হতে পারে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ অবনতিশীল পর্যায়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সেই সাথে সামাজিক দূরত্ব বজায় রাখতে শৈথিল্য প্রদর্শন পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। তাই সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠনসমূহকে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখারও আহবান জানান।

ওবায়দুল কাদের বলেন, সরকার জাতির এ সংকটে সবার নিকট দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে। সুতরাং দ্বিমত, বহুমত গণতান্ত্রিক সমাজের অলংকার অভিন্ন এই করোনা শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধতাই কাজ করতে হবে। সংকট সমাধানের যারা শক্তি, তাদের লড়াইয়ে ময়দানের যোদ্ধারা মনোবল পাবে।

বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে সরকারের সমালোচনাকে নিত্য রুটিন ওয়ার্কে পরিণত না করার আহবান জানিয়ে কাদের বলেন, এ ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি করোনার সংক্রমণ বিস্তারে আরও প্রাণশক্তি যোগাবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সংকটের গহীন আঁধারে আশার আলো হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্পাতকঠিন দৃঢ়তায় নেতৃত্ব দিচ্ছেন। দুর্যোগ -দুর্বিপাকে তাঁর সাহসী নেতৃত্বে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net