ঢাকা   ০৯:০৪:৩০ এএম, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ তেলের দাম কমতেই বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি  কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট: ইসি সচিব নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সহায়তায় হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত ত্রিপুরা পাড়া পদির্শনে যান ইউএনও আবদুর রহমান চন্দনাইশে জ্ঞানের আলোর সন্ধানে প্রতিদিন শিক্ষার্থীদের হাঁটতে হয় প্রায় ২ ঘণ্টা

ইঞ্জিনিয়ার কেএম সুফিয়ানের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের শোক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩৫১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রাম প্রতিনিধি :
প্রবীণ রাজনীতিবিদ এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব),চট্টগ্রাম শাখার সভাপতি, চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত উপদেষ্টা কে এম সুফিয়ান চিকিৎসাধীন অবস্থায় আজ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।ইঞ্জিনিয়ার কে,এম সুফিয়ান সাহেবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু।
এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন,এ্যাব চট্টগ্রাম শাখার সভাপতি প্রবীণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার কে, এম সুফিয়ান সাহেবের মৃত্যুতে তাঁর পরিবারবর্গ ও নিকটজনদের ন্যায় আমরাও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীরউত্তম)’র নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী মরহুম ইঞ্জিনিয়ার কে,এম সুফিয়ান চট্টগ্রাম পেশাজীবি অঙ্গনে অত্যন্ত নিবেদিতপ্রান ছিলেন।এছাড়া ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তাঁর সাহসি প্রদক্ষেপ ছিল প্রসংশনীয়। তাঁর এই মৃত্যুতে চট্টগ্রামবাসি ও সংগঠনের নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন মরহুম ইঞ্জিনিয়ার কে, এম সুফিয়ান সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারবর্গকে এই গভীর শোকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
নেতৃদ্বয় শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ,আত্মীয়স্বজন, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি