1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোপালগজ্ঞের কৃষক নিখিল তালুকদারকে মেরে মেরুদণ্ড ভেঙে দেয়ার অভিযোগ পুলিশের এএসআই শামীম উদ্দিনের বিরুদ্ধে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পানিবন্দী মানুষের মাঝে এমপি কাজলের ত্রাণ সহায়তা বিতরণ আনোয়ারায় বন্যাকবলিত ৩০০ পরিবারের মাঝে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির রানার ত্রাণ বিতরণ প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা হাটহাজারীতে নিজ মেয়ের সামনে খুন হলেন পুলিশের সোর্স আজম এসো আলোর সন্ধানে যুব সংগঠনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত পানিবন্দি মানুষের পাশে এমপি লুৎফর রহমান কাজলের  সহায়তা  চকরিয়ায় জীপ গাড়ি ভর্তি কলা লুটের ঘটনায় থানায় অভিযোগ  পাহাড়ধস ঝুঁকি মোকাবিলায় ১০০ পরিবারকে সেভ দ্য চিলড্রেন ও ইপসার আর্থিক সহায়তা প্রদান  নবীগঞ্জে অটোরিকশা (টমটম- মিশুক) ব্যাটারি চু’রি করতে গিয়ে বি’দ্যুৎস্পৃ’ষ্ট হয়ে  এক যুবকের মৃ’ত্যু  চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

গোপালগজ্ঞের কৃষক নিখিল তালুকদারকে মেরে মেরুদণ্ড ভেঙে দেয়ার অভিযোগ পুলিশের এএসআই শামীম উদ্দিনের বিরুদ্ধে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৩০৮ বার

উত্তম অরণ, বিশেষ প্রতিনিধি :
চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর পঙ্গু হাসপাতালেই মর্মান্তিক মৃত্যুর কোলে ঢলে পড়েন নিখিল তালুকদার। নিখিল তালুকদার ছিলেন পেশায় একজন কৃষক, বাড়ি গোপালগঞ্জ এর কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামে।

ধান কাটার কাজ শেষ হয়ে যাওয়ায় কয়েকদিন ধরে অবসর সময় কাটাচ্ছিলেন তিনি। সময় কাটানোর জন্য গত ২রা জুন মঙ্গলবার বিকেলে রামশীল বাজার সেতুর পূর্ব পাশে বসে তাস খেলছিলেন নিখিল তালুকদার সহ ৪ জন।

তখনই ঘটনাস্থলে যায় এএসআই শামীম উদ্দিন। গোপনে মুঠোফোনের ক্যামেরায় নিখিলদের তাস খেলার দৃশ্য ধারণ করেন তিনি। বিষয়টি টের পেয়ে খেলা ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন নিখিল তালুকদার এবং তাঁর বন্ধুরা।

বাকিরা পালিয়ে গেলেও নিখিলকে ধরে মারধর শুরু করেন এএসআই শামীম উদ্দিন। মারধরের একপর্যায়ে হাঁটু দিয়ে নিখিলের পিঠে আঘাত করলে মেরুদণ্ড ভেঙে যায়।

প্রথমে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে পাঠানো হয় রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে। বুধবার বিকেলে সেখানে মারা যান নিখিল তালুকদার।

এলাকায় অত্যন্ত ভদ্র এবং বিনয়ী হিসেবে পরিচিত নিখিল তালুকদার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

নিখিল তালুকদারের স্ত্রী ইতি তালুকদার সাংবাদিক এবং মিডিয়া কর্মীদের জানিয়েছেন, “আমার স্বামী অপরাধ করে থাকলে তাকে ধরে নিয়ে যেত। বিচার হতো।

এভাবে কেন তাকে পিটিয়ে মেরে ফেলা হলো! এখন আমার দুই শিশুসন্তানের ভবিষ্যৎ কী হবে।
আমি এ হত্যার বিচার চাই।”

স্বামী হারা ইতি তালুকদারের কাঙ্খিত
বিচারটি হচ্ছে না, হচ্ছে তামাশা। ৫ লক্ষ টাকা দিয়ে স্থানীয় শালিসের মাধ্যমে ক্ষমতাসীন মহল ঘটনাটির ধামাচাপা দিতে এখন মরিয়া।

নগদ ২ লক্ষ টাকা বাকী ৩ লক্ষ টাকা র এই বিচারে
কৃষক নিখিলের জীবনের মূল্য নির্ধারণ করা বিচারক বৃন্দ কে প্রশ্ন রাখলাম, জীবনের মূল্য নির্ধারণ করার এত ক্ষমতা তোমাদের? পাঁচ লাখ টাকায় রেহাই পেয়ে যাবে খুনি?

দিনে দিনে বাড়িতেছে দেনা, পীড়িতের প্রতি ফোঁটা অশ্রুর মূল্য তোমাদের নরক যন্ত্রণার উৎস হোক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net