1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্রোন ক্যান্সারে আক্রান্ত হয়ে ভিক্টোরিয়া কলেজ ছাত্রের মৃত্যু; অধ্যক্ষের শোক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী র‍্যাব-৪ এর অভিযানে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্রসহ, তিন সন্ত্রাসী গ্রেফতার মরহুম হাফেজ আলাউদ্দিন সাহেবের রুহের মাগফিরাত কামনায় উপহার সামগ্রী বিতরণ সাতকানিয়ায় ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক মামলায় ৪ আসামী গ্রেফতার সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারে সহায়তা বিতরণ জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে জিয়া খাল খনন কমসূর্চির উদ্বোধন করলেন এমপি কাজল

ব্রোন ক্যান্সারে আক্রান্ত হয়ে ভিক্টোরিয়া কলেজ ছাত্রের মৃত্যু; অধ্যক্ষের শোক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৩২৬ বার

আবু সুফিয়ান রাসেল।।
ব্রোন ক্যান্সারে আক্রান্ত হয়ে ভিক্টোরিয়া কলেজ একাদশ শ্রেণির ছাত্র ইবনুল ইফতাব মৃত্যু বরণ করেছেন। গত শনিবার সকালে কুমিল্লা মডার্ন হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভিক্টোরিয়া কলেজ পরিবার।

সূত্র মতে, গত বছরের মার্চ মাস থেকে ইফতাব ক্যান্সারে আক্রান্ত হয়। দুই ভাই এক বোনের মধ্যে ইফতাব সবার বড়। পানি উন্নয়ন বোর্ড বিদ্যালয় থেকে প্রাথমিক। ইবনে তাইমিয়া স্কুল থেকে মাধ্যমিক উত্তীর্ণ হয় ইফতাব। ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সাধারণ বৃত্তিসহ গোল্ডেন এ প্লাস পায় সে। ইফতাব কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাদশ বিজ্ঞান যমুনা শাখার মেধাবী ছাত্র। তার বাসা নগরীর ২১নং ওয়ার্ডের
উনাইশার গ্রামে। তার বাবা ইসমাঈল হোসেন প্রবাসী ও মা ফরিদা আক্তার গৃহিণী।

ইবনুল ইফতাবের সহপাঠী শিহান মাহফুজ বলেন, সে খুবই সহজ সরল ছিলো। প্রায় ছয় বছর ওর সাথে বন্ধুত্ব। তার মাঝে কোন অহংকার দেখিনি। সব সময় হাসিখুশি থাকতো, সবার সাথে বন্ধুত্বসুলভ ছিলো। ছাত্র হিসাবে ইফতাব অনেক মনযোগী ও মেধাবী ছিলো।

ইফতাবের মা ফরিদা বেগম জানান, কলেজে ভর্তির পরপর ক্যান্সার ধরা পরে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঈদের আগ থেকে মডার্নে ভর্তি ছিলো। ছেলে অসুস্থ শুনে, তার বাবা দেশে চলে আসে। শনিবার সকাল ছয়টায় হাসপাতালে মারা যায়। জোহরের নামাজের পর পারিবারিক ভাবে তাকে দাফন করা হয়েছে। আমার ছেলের সকল শিক্ষকদের নিকট ক্ষমা প্রার্থী। সবাই তার জন্য দোয়া করবেন।

ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদ ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, ইফতাবের মৃত্যুতে কলেজ পরিবার শোকাহত।
অধ্যাক্ষ স্যার, উপাধ্যক্ষ স্যার তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সে একজন মেধাবী ছাত্র ছিলো। আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net