ঢাকা   ০২:২৬:৪৬ এএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন

ঝিনাইদহে হামলায় আহত আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, ফের প্রতিপক্ষের শতাধিক বাড়ীঘর ভাংচুর লুটপাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৩২৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের হরিশংকরপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামী লীগ নেতা নুর ইসলাম (৪০) মারা গেছে। রোববার বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা গেছেন। এ নিয়ে মারা গেল ২ জন। নিহত নুর ইসলাম ওই গ্রামের রিয়াজুল বিশ^াসের ছেলে।
স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার হরিশংরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থক আলাপ শেখ ও নুর ইসলামকে গত বৃহষ্পতিবার বিকালে কুপিয়ে গুরুতর আহত করে বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুমের লোকজন। সেখান থেকে আহত আলাপ শেখকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন সে মারা যায়। আহত নুর ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার বিকেলে সেও মারা যায়।
এদিকে মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শুরু হয় ভাংচুর ও লুটপাট। সাবেক চেয়ারম্যান ফরিদের নেতৃত্বে শত শত নারী পুরুষ প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় তারা গরু, ছাগল, আসবাবপত্র, ধান-চাল লুট করে নিয়ে গেছে। ওই গ্রামসহ আশপাশের গ্রাম থেকে লোক এসে এ ভাংচুর চালায়।
এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। তারপর থেকে গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।
এর আগে আলাপ শেখ নিহতের ঘটনায় শুক্রবার রাতে আলাপ শেখের ভাই গোলাপ শেখ বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ ও ১০ জন অজ্ঞাত নামা ব্যক্তির নামে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। পুলিশ এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি