ঢাকা   ০২:০৯:৫১ পিএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আন্ডারচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফখরুলের বিরুদ্ধে অনিয়ম, স্বজনপ্রীতি ও দায়িত্ব পালনে অবহেলার অভিযো গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের হামলায় চাচা-ভাইপোসহ ৩ জন নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৩১৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামে প্রতিপক্ষের হামলায় আপন চাচা-ভাতিজাসহ একই পক্ষের তিনজন নিহত হয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এ হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন চাচা মুক্তার মোল্যা (৬০), তার ভাতিজা আমিনুর রহমান হাবিব (৫৫) ও রফিকুল ইসলাম (৩০)। নিহতদের বাড়ি গন্ডব গ্রামে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামের সাবেক মেম্বার মিরাজ মোল্যা এবং জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ বিপ্লব গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। এরই ধারাবাহিকতায় দুই গ্রুপের লোকজন প্রায়ই দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়ে পড়ে।

বুধবার দুপুরে মিরাজ মোল্যা গ্রুপের খালিদ বাজারে যাওয়ার পথে গন্ডব গ্রামের বটতলায় তাকে হাতুড়িপেটাসহ মারধর করে প্রতিপক্ষ বিপ্লব গ্রুপের লোকজন। মিরাজ মোল্যা গ্রুপের লোকজন এ ঘটনার প্রতিবাদ করলে প্রতিপক্ষ বিপ্লব গ্রুপের লোকজন মিরাজ মোল্যার লোকজনের ওপর ধারালো অস্ত্র ও লাঠিসহ হামলা চালায়।

এ হামলায় চাচা মুক্তার মোল্যা, ভাতিজা আমিনুর রহমান ও রফিকুল ইসলামসহ মিরাজ মোল্যা গ্রুপের অন্তত: ১৫ জন আহত হন। আহতদের নড়াইল সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মুক্তার মোল্যা ও আমিনুর রহমান হাবিবকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত রফিকুলকে যশোর নেয়ার পথে তিনি মারা যান। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি