1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এমপি পাপুলের সাথে জড়িত সন্দেহে কুয়েতে ১৮ জন আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমজাদ, মহাসচিব তারেক ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত

এমপি পাপুলের সাথে জড়িত সন্দেহে কুয়েতে ১৮ জন আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৩৮১ বার

নিজস্ব প্রতিনিধি :
মানব ও অর্থ পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে কুয়েতের সিআইডি পুলিশ। গত রাত (৯ জুন) পর্যন্ত কুয়েতের বিভিন্ন প্রান্তে হানা দিয়ে মোট ১৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১২ জন কুয়েতী ও ৬ জন বাংলাদেশী। আটক বাংলাদেশীরা এমপি পাপুলের মালিকানাধীন মারাফির বিভিন্ন পদে নিয়োজিত ছিলেন। আর ১২ জন কুয়েতী নাগরিককে এই অপকর্মের সহযোগী হিসাবে চিহ্নিত করা হয়েছে।
আটককৃত সবাইকে ডিটেনশন সেন্টারে জিজ্ঞেসাবাদের জন্য রাখা হয়েছে। তাদেরকে সেখানে আটক এমপি কাজি শহীদ ইসলাম পাপুলের মুখোমুখি করা হবে।

কুয়েতের বিভিন্ন সূত্র জানিয়েছে, এমপি পাপুলের আটকের ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে বাংলাদেশ দূতাবাসের কিছু কর্মকর্তা কর্মচারীদের ভিতরে। তারা নগদ মাসোহারা এবং আত্মীয় স্বজনকে মারাফিতে চাকরির বিনিময়ে নানাভাবে এমপি পাপুলকে সহযোগিতা করেছে বলে অভিযোগ রয়েছে।
কুয়েত কর্তৃপক্ষ এসব বিষয়ও তদন্তের আওতায় এনেছে। এজন্য কুয়েত দূতাবাস তদন্ত কাজে কোন হস্তক্ষেপ করবে না বলে রাষ্ট্রদূতের কাছ থেকে প্রতিশ্রুতি আদায় করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net