1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাবধান, 'স্যাভলনের' আদলে 'স্যালভন'! বিক্রি হচ্ছে মানহীন নকল পণ্য। - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

সাবধান, ‘স্যাভলনের’ আদলে ‘স্যালভন’! বিক্রি হচ্ছে মানহীন নকল পণ্য।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৪১৬ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে হ্যান্ড স্যানিটাইজার এবং অ্যান্টিসেপটিক লিক্যুইডের ব্যাপক চাহিদাকে ঘিরে তৎপর হয়ে উঠেছে একটি চক্র। অধিক মুনাফার আশায় বাজারে ছাড়া হচ্ছে মানহীন নকল পণ্য।

করোনাকালীন বর্তমান সময়ে অ্যান্টিসেপটিক লিক্যুইড ‘স্যাভলনের’ স্বল্পতা প্রায় সর্বত্রই। আর এই সুযোগে হুবহু মোড়কে সামান্য নাম পরিবর্তন করে বাজারে ছাড়া হয়েছে ‘স্যালভন’ বা ‘স্যাভরন’।

বুধবার (১০ জুন) রাজধানীর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে অন্তত ৫ লাখ টাকার এমন নকল অ্যান্টিসেপটিক লিক্যুইড জব্দ করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৪)।

এ সময় র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৪ দোকানিকে সর্বমোট আড়াই লাখ টাকা জরিমানা করে।

সংশ্লিষ্টরা বলছেন, সামান্য নাম পরিবর্তন করে বাজারজাত করা এসব পণ্য দেখে সহজে বোঝার উপায় নেই। করোনা মহামারির সময়ে নকল এসব পণ্য ব্যবহারে গ্রাহকের উদ্দেশ্য পূরণ নয় বরং স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে।

র্যাব-৪ এর সিনিয়র এএসপি মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে নিউমার্কেটের চারটি দোকানকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে অন্তত ৫ লাখ টাকার ‘স্যালভন’ এবং ‘স্যাভরন’ নামে নকল অ্যান্টিসেপটিক লিক্যুইড উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, অভিযান চালিয়ে মেসার্স জননী হার্ডওয়ার স্টোরের মালিক আকতার হোসেনকে (৩৫) ৫০ হাজার টাকা, খায়ের হার্ডওয়ার স্টোরের মালিক আবুল খায়েরকে (৫০) ১ লাখ টাকা, কুমিল্লা হার্ডওয়ার স্টোরের মালিক আবুল কালামকে (৬২) ৫০ হাজার টাকা এবং হক অ্যান্ড ব্রাদার্সের মালিক মোশারফ হোসেনকে (২৭) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net