1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যুগান্তরের চীফ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নান্নুর চির বিদায় - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

যুগান্তরের চীফ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নান্নুর চির বিদায়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৩৫৪ বার

স্টাফ রিপোর্টারঃ ঢাকা মহানগরীর রামপুরায় নিজ বাসায় দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন দৈনিক যুগান্তরের চীফ ক্রাইম রিপোর্টার মোয়াজ্জেম হোসেন নান্নু আর বেঁচে নেই। আজ সকাল ৮ টা ২০ মিনিটে চিকিৎসকরা নান্নুকে মৃত ঘোষণা করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)
এ বছরেরই জানুয়ারীতে আগুনে দগ্ধ একমাত্র সন্তান (ছেলে) হারানোর ক্ষত শুকাতে, না শুকাতে নান্নু নিজেও চলে গেলেন না ফেরার দেশে। পরিবারের একমাত্র সদস্য হিসেবে তার স্ত্রী জীবিত থাকলেও সর্বস্ব হারানোর শোকে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
। আগাগোড়াই তারুণ্যদীপ্ত রিপোর্টার হিসেবে নান্নু বরাবরই ছিলেন সদালাপী, প্রাণখোলা মানুষ। মোয়াজ্জেম হোসেন নান্নুর রিপোর্টার জীবন শুরুর দিনগুলো আজ জ্বলজ্বল করে ভেসে উঠছে চোখের সামনে। মোয়াজ্জেম হোসেন নান্নুর মতো সহকর্মী ভাইদেরও আমাদের জীবদ্দশায় হারাতে হবে তা কখনো কল্পনাতেও আসেনি। তার বিদেহী আত্মাকে মহান আল্লাহপাক জান্নাতুল ফেরদৌস দান করুন-আন্তরিকভাবে এ কামনাই করছেন শুভাকাঙ্ক্ষীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net