1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রেনেসাঁর দুই বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদ ঘোষণা ৪ আগস্ট ২০২৪,বা ৩৫ জুলাই!!! যে স্মৃতি কোনো দিন ভোলার নয়! মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ পালনে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত নবীনগরে অনাবাদি জমিতে আউশ আবাদে নতুন সম্ভাবনা চব্বিশের গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহবান পার্বত্য প্রতিমন্ত্রীর খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, নির্বাচিতদের নাম ঘোষণা মাগুরায় গলায় ফাঁস এবং আগুনে দগ্ধ হয়ে শিবলু খান (৪৫) ১ জনের মৃত্যু  মাগুরায় ২৪-এর শহীদদের স্মরণে ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৪৬৪ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
এমপিওভুক্ত নতুন শিক্ষাপ্রতিষ্ঠানের বাদ পড়া শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে। ঈদের আগে বকেয়া বেতন বঞ্চিতের এমপিওভুক্তির আওতায় আনতে আগামী ১৮ জুন বিশেষ সভা ডেকেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

মঙ্গলবার (১৬ জুন) মাউশির পরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯-২০ অর্থবছরে মাউশির আওতাধীন নতুন এমপিওভুক্তি/এমপিও স্তর পরিবর্তন করে শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) দ্বিতীয় পর্যায়ে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ লক্ষ্যে মে মাসের সভা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে আগামী ১৮ জুন (বৃহস্পতিবার) বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। সভায় সব সদস্যকে (মাউশির কর্মকর্তারা ব্যতীত) ভিডিও কনফারেন্সে সংযুক্ত হওয়ার জন্য তাদের ই-মেইল ঠিকানায় একটি লিংক পাঠানো হবে।

সভায় আলোচনার বিষয়বস্তু হচ্ছে নতুন এমপিওভুক্ত/এমপিও ও স্তর পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের এমপিও সুবিধা (বকেয়াসহ) প্রদান ও বিবিধ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঈদের আগে বকেয়া বেতন, বোনাস প্রদানসহ শিক্ষক-কর্মচারীদের অনলাইনে আবেদন করতে নির্দেশনা দেয় মাউশি। এরপর গত ১৬ মে বিশেষ এমপিওভুক্তির সভার আয়োজন করা হয়। প্রথম ধারে যারা আবেদন করতে পারেনি ও আবেদন অসম্পূর্ণ থাকায় বাতিল হওয়া শিক্ষক-কর্মচারীদের দ্বিতীয় ধাপে আবেদন করতে বলা হয়। বর্তমানে তাদের বকেয়াবেতন প্রদানে নতুনভাবে এমপিওভুক্তির বিশেষ সভা ডাকা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net