1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামের বইপোকা এর উদ্যোগে ‘’ফররুখ আহমেদ সপ্তাহ’’ উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের নিখোঁজ সৌরভকে  উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ  চরমোন্তাজে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে অনেক সমস্যার সমাধান হবে: তথ্যমন্ত্রী রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী

লাকসামের বইপোকা এর উদ্যোগে ‘’ফররুখ আহমেদ সপ্তাহ’’ উদযাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৪৭২ বার

আলাউদ্দিন,কুমিল্লা :
কুমিল্লার লাকসামের বইপ্রেমীদের সংগঠন ‘’লাকসামের বইপোকা’’ ইসলামি রেনেসাঁর কবি ফররুখ আহমেদ এর ১০২তম জন্মদিন উপলক্ষে গত ১০ জুন থেকে ১৭ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী ‘’ফররুখ সপ্তাহ’’ উদযাপন করেন।

ব্যতিক্রমধর্মী এই আয়োজনে লাকসামের লেখক, সাংবাদিক, ডাক্তার, আইনজীবী, শিক্ষানুরাগী রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করেছে। সপ্তাহব্যাপী এই বিশেষ আয়োজনের প্রধান উপাত্তের বিষয় ছিল কবি ফররুখ আহমেদ এর ‘‘কর্ম ও সাহিত্যজীবন’’ নিয়ে আলোচনা।

‘‘লাকসামের বইপোকা’’ অনলাইন ফেসবুক গ্রুপে কবি ফররুখ আহমেদ এবং তাঁর কর্ম ও সাহিত্যজীবন নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ লেখালেখি করেন। এগুলোর মধ্য থেকে সেরা তিনটি লেখাকে বিজয়ী ঘোষণা করে লেখকদের প্রতি শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপনের মধ্যদিয়ে শেষ হয় ‘‘ফররুখ আহমেদ সপ্তাহ’’।

একদল তরুণ প্রতিভাবান ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে ‘মোস্তাফিজুর রহমান মাসুদ’ নামক এক তরুণ সেচ্ছাসেবী সংগঠকের হাত ধরে ‘’লাকসামের বই পোকা’’ গতবছর জুন মাস থেকে তাদের পথযাত্রা শুরু করে। এরই মধ্যে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে সুনাম অর্জনের মধ্যদিয়ে সংগঠনটি বৃহত্তর লাকসামে পরিচিত হয়ে উঠছে।

সংগঠনের উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান মাসুদের সাথে কথা বলে জানা যায়, ‘‘লাকসামের বই পোকা’’ সংগঠনটির মূল লক্ষ্যই হচ্ছে সৃজনশীল, ক্রিয়েটিভ থিংকিং প্রতিভাবান মানুষ খুঁজে বের করা। যারা শিক্ষা, সাহিত্য এবং সমাজ সংস্কারে কাজ করবে। সমাজ থেকে মাদক, ধর্ষণ, বাল্যবিবাহ থেকে শুরু করে বিভিন্ন খারাপ কাজ প্রতিরোধে নিরলস কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।

সকলের সহযোগীতা ও উৎসাহ পেলে আগামীর দিনগুলোতে আরও সুন্দরভাবে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজ সংস্কারে কাজ করে যাবে ‘’লাকসামের বইপোকা’’ নামক এই সংগঠনটি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net