1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গ্রেফতারকৃতদের মুক্তি না দিলে লাগাতার আন্দোলন : মোমিন মেহেদী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

গ্রেফতারকৃতদের মুক্তি না দিলে লাগাতার আন্দোলন : মোমিন মেহেদী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৩২২ বার

জাফরুল আলম : ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃতদের মুক্তি না দিলে লাগাতার আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।

একই সাথে তথাকথিত এই আইন বাতিল করে গণমাধ্যমবান্ধব যুগোপযুগি আইন করারও আহবান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৯ জুন) বিকেলে তোপখানা রোডস্থ কার্যালয়ে নতুনধারা বাংলাদেশ এনডিবি আয়োজিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন নিরাপত্তা নয় বিষফোঁড়া’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি তিনি এসব কথা বলেন।

মোমিন মেহেদী বলেন, সাম্প্রতিক সময়ে সাংবাদিক কাজল, কিশোর সহ বেশ কয়েকজনকে কেন গ্রেফতার করে হয়রানি করা হয়েছে, তারও জবাব তিনি তথ্য ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চেয়ে বলেন- আপনারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশে স্বাধীনতার ৪৯ বছরে এসে কেন নিরাপরাধ মানুষকে কেবল মুক্তচিন্তার সাথে গঠনমূলক সমালোচনার অপরাধে গ্রেফতার করেছেন? কোথায় পেয়েছেন এই সব অন্যায় করার অধিকার? দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারকৃতদেরকে করোনা পরিস্থিতিতেই নিঃশর্ত মুক্তি দিতে হবে। না দিলে লাগাতার আন্দোলনের পাশাপাশি বিশ্বগণমাধ্যমের স্মরণাপন্ন হবো বাংলাদেশকে বাঁচাতে, বাংলাদেশের মানুষকে বাঁচাতে।

সামাজিক দূরত্ব বজায় রেখে ভাইস চেয়ারম্যান নিরঞ্জন অধিকারীর সভাপতিত্বে এ সময় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রি প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net