1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে সন্ত্রাসী হামলায় আহত ১ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

নাঙ্গলকোটে সন্ত্রাসী হামলায় আহত ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৩৯৮ বার

আফজাল হোসাইন মিয়াজী, নাঙ্গলকোট :
কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের বোড়রা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গত শুক্রবার প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলায় ঘটনা ঘটেছে। হামলায় আহত মুকবুল আহম্মদ ধনু’কে (৬০) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গত ২৫ এপ্রিল রাতে ধনুমিয়ার বাড়ীর পাশ্ববর্তী একটি মৎস প্রজেক্টে দুর্বৃত্তরা বিষ ঢেলে দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এ ঘটনায় মুকবুল আহম্মেদের ছেলে সাইফুল ইসলাম বাড়ীর পাশ্ববর্তী কয়েকজনকে আসামী করে কুমিল্লা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রিট আদালতে একটি মামলা দায়ের করে।
আদালত মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন পাঠানোর জন্য উপজেলা মৎস কর্মকর্তার নিকট প্রেরণ করেন। মৎস কর্মকর্ত পক্ষ দ্বয়কে তদন্ত কার্যক্রমে অংশ গ্রহণ করার জন্য একটি নোটিস প্রেরণ করে। নোটিস নিয়ে গেলে আসামীরা উত্তেজিত হয়ে উঠে। এসময় মামলার বাদীর পিতা মুকবুল আহম্মদ ধনু বাজার থেকে বাড়ী ফেরার পথে স্থানীয় অলি মিয়ার বাড়ীর সামনে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা একই গ্রামের নুরুল ইসলামের ছেলে আবুল কালাম, তাজুল ইসলামের ছেলে নাছির উদ্দিন, গিয়াস উদ্দিন, মুক্তার হোসেন, সালেহ উদ্দিন ও আইউব আলীর ছেলে এয়াকুবসহ ১০/১২ জনের সন্ত্রাসী গ্রুপ দেশীয় অস্ত্রসশ্র নিয়ে প্রকাশ্য দিবালোকে হামলা চালিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত ধনু মিয়ার ছেলে সাইফুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাইফুল ইসলাম জানান, সন্ত্রাসীরা তার পিতাকে গুরুতর আহত করে পেলে রেখে তার কাছে রক্ষিত নগদ ৪০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net