1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেয়ের বিয়েতে পাওয়া উপহার বায়তুল মালে জমা করে দিলেন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী

মেয়ের বিয়েতে পাওয়া উপহার বায়তুল মালে জমা করে দিলেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৩৭৬ বার

ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন:
পাকিস্তান জামা‘য়াতের সাবেক আমীর সাইয়েদ মুনাওয়্যার হোসাইন রাব্বে কারীমের ডাকে সারা দিয়ে আজ চলে গেলেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রা-জেঊন।

সাইয়েদ মুনাওয়্যার হোসাইন দিল্লীতে জন্ম গ্রহণ করেন। পরবর্তীতে তিনি পাকিস্তান চেলে যান। জামা‘য়াতের প্রতিষ্ঠাতা আল্লামাহ্ মওদূদী (রাহি.) এর সাথে জামা‘য়াতের কাজে নিজেকে নিয়োজিত রাখেন। অতঃপর জামা‘য়াতের আমীর আল্লামাহ্ মওদূদী, মাওলানা মিয়া তোফায়েল আহমাদ এবং কাযী হোছাইন আহমাদের পর ২০০৯ সালে তিনি জামা‘য়াতের ৪র্থ আমীন নির্বাচিত হন।

জামা‘য়াতের আমীর থাকাকালীন তার নিজের কন্যার বিয়েটি অত্যন্ত সাদা সিদা শারী‘য়াতের বাতলানো মতে ও পথে হয়েছে। এখানে কোনো ধুমধামের ব্যবস্থা ছিলো না। হাজার হাজার মানুষকে খাওয়ানোরও কোনো আয়োজন ছিলো না। তারপরও কিন্তু শুভাকাঙ্খিরা যারা এসেছেন বা যারা আসেন নি তারা আমীরের মেয়ের বিয়েতে খুব মূল্যবান উপহার সামগ্রী দিয়েছেন। উপহারগুলোও তিনি খুব সানন্দে গ্রহণ করেছেন। তবে গ্রহণের পর পরই তত্ক্ষণাত সেগুলোকে জামা‘য়াতের বায়তুল মালে জমা করে দিয়েছেন।

কাহিনী এখানেই শেষ নয়, বিবাহের পরে যখন বাপ-বেটির প্রথম সাক্ষাৎ হলো, তখন কন্যা খুশীতে বাবাকে জড়িয়ে ধরে বললো, বাবা! দেখ, দেখ,
আমি বিয়েতে একটি মূল্যবান হার পেয়েছি। মেয়ের মুখে এটি শুনে এবং হারটি দেখে তিনি নিজ মেয়েকে বললেন, মা আমি জামা‘য়াতের আমীর হওয়ার কারণে তুমি এই হার পেয়েছ। তা না হলে এত দামী হার তোমাকে কে উপহার দেবে? তোমাকে কে চেনে? কেনই বা এত দামী হার সাধারণ একটি মেয়ের বিয়েতে কেউ উপহার দেবে?

অতএব এই হারের উপর না তোমার অধিকার আছে আর আমার
কোনো অধিকার আছে। তাই এই হারটি এখনই আমাকে দিয়ে দাও। আমি এটিকে এখনই তার আসল জায়গায় পৌঁছে দিয়ে আসি। বাবার মুখে এমন কথা শুনে মেয়েও তাই করলো। সাথে সাথে হারটি খুলে বাবার হাতে তুলে দিলো।

মেয়েটি কার ? মেয়েটি তাক্বওয়া পরহেযগারীর মূর্তপ্রতীক খালীফাতুল মুসলেমীন উমার ইবনে আব্দুল আযীযের অনুসারী জামা‘য়াতে ইসলামীর আমীর সাইয়েদ মুনাওয়্যার হোসেনের।

এবার আমাদের দেশের ইসলামী আন্দোলনের নেতাদের হিসাব দেয়া ও নেয়ার পালা। বিশেষ করে যারা ইসলামী আন্দোলন করেন এবং
এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখেন তারা কয়জনে এমন করছেন বা করতে পারবেন বলে মনে করেন? কয়জনের মেয়ে বাবার এমন কথা মেনে নেবে?

এই প্রশ্নটির উত্তর যদি নিজের কাছেই নিজে দিতে না পারেন তাহলে মনে রাখবেন, আপনাদের দ্বারা এদেশে কখনো ইসলামী রাষ্ট্র কায়েম হবে না। এটি আমি হলফ করে বলতে পারি। বরং আমি বললো, ইসলামী আন্দোলন তো বাহুত দূর কী বাত যে যেখানে আছেন সেখানে কতটুকু আমানাতদারী রক্ষা করতে পারছেন এটি নিজেকে একবার প্রশ্ন করুন।

তবে এর অর্থ এই নয় যে, আমি আপনার চেয়ে ভালো; খুব আমানাত রক্ষা করে ফেরেশতা হয়ে আছি। বরং আমি আপনার চেয়ে আরো খারাপ। আমি শুধু এই যুগেও একজন ভালো মানুষের চরিত্র কেমন হয় বা হওয়া দরকার তা এখানে তুলে ধরেছি মাত্র। আপনার ভুল ধরা আমার লক্ষ্য নয়। এটি আমার কাজও নয়। আমি শুধু ভালো মানুষের গল্প শুনিয়ে নিজেদের হিসাবের খাতাটি দেখার সুযোগ করে দিতে চেয়েছি। এর চেয়ে আর বেশী কিছু নয়। আল্লাহ্ আমাদের চরিত্রকে সুন্দর করার তাওফীক্ব দান করুন।
আ-মী-ন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net