1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় কমছে না পেঁয়াজের দাম, দাম কমেছে পাতা ও কালির - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৬ বছর বন্ধ স্কুল, তবুও সাধারণ সম্পাদক দাবী ! সেনবাগে কিন্ডারগার্টেন এসোসিয়েশন নিয়ে তোলপাড় অফিসে সময়ে গেস্ট রুমে গিয়ে ঘুমান কুমিল্লা শিক্ষাবোর্ডের কর্মকর্তা কোম্পানীগঞ্জে সৌদি আরব থেকে উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ  সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ২৬৮ রোগী স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

মাগুরায় কমছে না পেঁয়াজের দাম, দাম কমেছে পাতা ও কালির

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
  • ৩৪২ বার

মাগুরা থেকে মোঃ সাইফুল্লাহ : মাগুরাতে পেঁয়াজের দাম তেমন না কমলে ও সবজি হিসেবে কমতে শুরু করেছে পেঁয়াজের কালি ও পাতার। আর আমদানি ও দেশি পুরাতন এবং নতুন (মুড়িকাটা)—এই ৩ ধরনের পেঁয়াজের মূল্যই স্হিতিশীল রয়েছে মাগুরার বাজারগুলোতে। গত১০ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ও ১১ ডিসেম্বর সকালে মাগুরার বিভিন্ন বাজারে দেখা যায় আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ২২০ টাকা কেজি দরে। পুরাতন পেঁয়াজ বাজারে বিক্রি হযেছে ২২০—২৪০ টাকা পর্যন্ত । এ দিকে গত সপ্তাহের চেয়ে সবজি হিসেবে বেশ কম দামে বিক্রি হযেছে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটির পাতা ও কালির, মাগুরার বিভিন্ন বাজারে গত সপ্তাহে যেখানে প্রতি কেজি কালি বিক্রি হয়েছিলো ৪০—৫০ টাকায়, আর ডাটাসহ পাতা বিক্রি হযেছিলো ৩০—–৪০ টাকায়, সেখানে বর্তমানে প্রতি কেজি কালি বিক্রি হচ্ছে ২০—-৩০ টাকায়, আর ডাটাসহ পাতা বিক্রি হচ্ছে ১০—-১৫ টাকা কেজি দরে। মাগুরার পুরাতন ও নতুন বাজার, ভায়নামোড়,পুলিশ লাইন,ইটখোলা,ইছাখাদা ও শ্রীপুরের ট বাজার, খামার পাড়া ও লাঙ্গলবাঁধ বাজার ঘুরে ও খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে। শ্রীপুরের নবগ্রাম এলাকার পেঁয়াজ চাষি শফিকুল ইসলাম জানান —আমাদের মাঠের নতুন মুড়িকাটা পেঁয়াজ কয়েক দিনের মধ্যে পুরোদমে তোলা শুরু হয়ে যাবে, তখন বাজারে পেঁয়াজের মূল্য স্বাভাবিক হয়ে যাবে বলে আমরা আসা করছি।

এ দিকে এক তথ্যমতে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)- বলছে, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে পেঁয়াজের মূল্য বেড়েছে। টিসিবির হিসাবে, গত এক মাসে আমদানি করা পেঁয়াজের মূল্য বেড়েছে ৩২ শতাংশ। এক বছরের ব্যবধানে এই পেঁয়াজের মূল্য বেড়েছে ৫২০ শতাংশ। তবে এক মাসের ব্যবধানে দেশি পেঁয়াজের মূল্য বেড়েছে ৯১ দশমিক ৮৪ শতাংশ। আর এক বছরের ব্যবধানে এই পেঁয়াজের মূল্য বেড়েছে ৬২৩ শতাংশ।

টিসিবি বলছে, ২০১৮ সালের ডিসেম্বরে দেশি পেঁয়াজের মূল্য ছিল ৩০ থেকে ৩৫ টাকা। এক বছর পরে ২০১৯ সালের ডিসেম্বর নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকা কেজি দরে। যার প্রভাব মাগুরাতেও পড়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net