1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হলেন টুটুল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

জেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হলেন টুটুল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
  • ৩৯৭ বার

মাজেদ রেজা বাঁধন,ঝিনাইদহ :
ঝিনাইদহ জেলার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হলেন মোঃ সাইদুর রহমান টুটুল। ২০০৬ সালে সর্বপ্রথম তিনি চাকুরিতে যোগদান করেন গান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বর্তমানে তিনি সদর উপজেলার ১৫ নং হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি শিক্ষকদের আইসিটি দক্ষতা বৃদ্ধিতে শিক্ষক বাতায়ন ও মুক্তপাঠে নিরালসভাবে কাজ করে যাচ্ছেন। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাল্টিমিডিয়া ভিক্তিক পাঠদান, প্রথম শ্রেনি হতে পঞ্চম শ্রেনি পর্যন্ত পাঠ্যপুস্তকের ডিজিটাল ভার্সনে রুপান্তর করার জন্য এ টু আই এর সাথে কাজ করায় আইসিটিতে বিশেষ দক্ষতার জন্য তিনি এ টু আই এর দক্ষতায় (প্রধানমন্ত্রীর কার্যালয়) জেলা অ্যাম্বাসেডর নির্বাচিত হন। এদিকে জেলার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ ১০ কেটাগরির মধ্যে সহকারি শিক্ষক নির্বাচিত হওয়ায় বুধবার দুপুরে সদর উপজেলা মিলনায়তনে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একই সাথে উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ উপলক্ষে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে সাইদুর রহমান টুটুল সনদপত্র ও ক্রেষ্ট গ্রহণ করেন। সেসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশীদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ, উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সুধাংশু শেখর বিশ্বাস প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net