1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপির এমপিরা সংসদ অবমাননা করেছেন : ওবায়দুল কাদের - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

বিএনপির এমপিরা সংসদ অবমাননা করেছেন : ওবায়দুল কাদের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৪১৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির সংসদ সদস্যরা বাজেট প্রত্যাখ্যানের নামে অনুমোদিত বাজেটের কপি ছিড়ে সংসদের প্রতি চরম অবমাননা করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) জাতীয় সংসদ ভবন এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবন থেকে বাজেট পাস-পরবর্তী ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, জাতির এ ক্লান্তিকালে বিএনপি দায়িত্বশীল আচরণ করেনি। সংসদে যাতে বাজেট পাস না হতে পারে তারা সেটাই চেয়েছিলেন। বিএনপি দেশে হতাশাজনক অবস্থা দেখতে চেয়েছিল।

তিনি বলেন, বিএনপির সংসদ সদস্যরা যা করেছেন তা শপথ ভঙ্গেরও শামিল।

ওবায়দুল কাদের এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আওয়ামী লীগ মানুষের মধ্যে আশার আলো সঞ্চার করতে পেরেছে, যা এই প্যানডেমিক পরিস্থিতিতে অত্যন্ত প্রয়োজন ছিল।

তিনি বলেন, বাঙালির সব অর্জনের পেছনে রয়েছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ শুধু বাংলাদেশের জন্য রাজনৈতিক স্বাধীনতাই এনে দেয়নি, এ স্বাধীনতাকে অর্থবহ করতে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে যা যা প্রয়োজন সবই করেছে।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তি অর্জিত হয়, সর্বোপরি দেশের অগ্রগতি হয়। মানুষের কল্যাণে, বিশেষভাবে অসহায় মানুষের কথা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা চেতনায় সবসময়ই থাকে।

তিনি বলেন, পিতার মতো দেশের মানুষকে ভালোবেসে তিনি তার পুরো জীবন উৎসর্গ করেছেন।

সাম্প্রতিককালে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উক্তি স্মরণ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমি তো এখানে বেঁচে থাকার জন্য আসিনি, আমি তো জীবনটা বাংলার মানুষের জন্য বিলিয়ে দিতে এসেছি, এতে তো ভয় পাবার কিছু নেই।’ প্রিয় নেত্রী বাঙালির হৃদয়ে হাজার বছর বেঁচে থাকবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net