1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার পরিদর্শন করলেন এমপি ফজলে করিম চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

রাউজানে ৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার পরিদর্শন করলেন এমপি ফজলে করিম চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৩৬৭ বার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
অচল হয়ে পড়ে থাকা রাউজান পৌরসভার সুলতানপুর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালটি ৫০ শয্যা আইসোলেশন সেন্টার চালু করা হবে।২জুলাই বৃহস্পতিবার দুপুরে সুলতান পুর ৩১ শয্যার হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।এ সময় সাংবাদিকদের তিনি বলেন, হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম,আসবাব পত্র, রোগীদের শয্যা নতুন করে হাসপাতালে আনা হয়েছে। আইসোলেশন সেন্টারের দায়িত্ব পালনকারী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সামগ্রী ও তাদের থাকার জন্য আবাসন সমস্যা নিরসন করা হয়েছে। আমার পুত্র ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে রাউজানে পরিপূর্ণ আইসোলেশন সেন্টার গড়ে তোলার কাজে মানুষ যেভাবে সহযোগিতার হাত বাড়াচ্ছে সেজন্য সকলকে আমি ধন্যবাদ জানাই। আমি চাই সকলের প্রচেষ্টায় এ্যাম্বুলেন্স সুবিধাসহ একজন করোনা আক্রান্ত রোগী সকল সুযোগ-সুবিধা এখানে পাবেন।এই আইসোলেশন সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স নিয়োজিত থাকবে। এছাড়ও শ্বাস কষ্টে আক্রান্ত রোগীদের দ্রুত অক্সিজেন সহায়তা দিতে কেনা হয়েছে এক শত গ্যাস সিলিন্ডার রাউজানে। এই গ্যাস সিলিন্ডার গুলো এবি এম ফজলে করিম চৌধুরী এমপি উদ্যোগে কেনা হয়েছে। এসব অক্সিজেন সিলিন্ডার ১৪টি ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্র ও পৌর সদর সুলতানপুর ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টারের জন্য দেয়া হয়।প্রত্যেকটি ইউনিয়ন পর্যায় ৫টি করে অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ নুর আলম দীন, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ, উপজেলা পরিবার কল্যাণ ককর্মকর্তা নিক্সন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, রাউজান পৌরসভার প্যানেল মেয়র-২ ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সুকুমার বড়ুয়া, প্রিয়তোষ চৌধুরী, নুরুল আবছার বাঁশি, বি এম জসিম উদ্দিন হিরু, সৈয়্যদ অাব্দুল জব্বার সোহেল, রোকন উদ্দিন, নোয়াপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বার, পৌর কাউন্সিলর শওকত হাসান, দীলিপ চৌধুরী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net