1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মসজিদ কমিটির দ্বন্দ্বের জেরে গোপালগঞ্জে টেটা বিদ্ধ করে যুবককে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

মসজিদ কমিটির দ্বন্দ্বের জেরে গোপালগঞ্জে টেটা বিদ্ধ করে যুবককে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৩৮৭ বার

সাবেত আহমেদ, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে মসজিদ কমিটির দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন ঝুপি (টেটা) দিয়ে কুপিয়ে তুহিন মোল্লা (৪০) কে নির্মমভাবে হত্যা করেছে। আজ শুক্রবার বাদ জুম্মার নামাজ শেষে সদর উপজেলার চর বয়রা গ্রামে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত মটর-শ্রমিক তুহিন চর বয়রা গ্রামের আক্রাম মোল্লার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, চর বয়রা গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের সভাপতির পদ নিয়ে একই গ্রামের মিজান মোল্লার সাথে তুহিন মোল্লার বাবা আক্রাম মোল্লার জুম্মার নামাজের সময় কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায় মিজান মোল্লা আক্রাম মোল্লাকে ধাক্কা দেয়। এ খবর পেয়ে আক্রাম মোল্লার ছেলে তুহিন মোল্লা প্রতিবাদ করলে রাজু মোল্লা ও তার সহযোগীরা মসজিদের পাশের রাস্তায় তুহিন মোল্লাকে পিটিয়ে ও টেটা বিদ্ধ করে মারাত্মক আহত করে। আশংকাজনক অবস্থায় তুহিনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম তুহিন মোল্লা হত্যাকান্ডের বিষয়ে স্বীকার করে বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net