1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে শিশু ধর্ষণ, আসামি গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

টঙ্গীতে শিশু ধর্ষণ, আসামি গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৩৫২ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
টঙ্গী এরশাদ নগরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী বিরুদ্ধে। এ ঘটনায় রোববার রাত ১০টার দিকে থানায় মামলা করে শিশুটির পরিবার। রোববার দুপুর সাড়ে ৩টায় এরশাদ নগর এলাকার ৭নং ব্লকে এ ঘটনা ঘটে।

এদিকে শিশুটির স্বীকারোক্তিতে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। আবুল হাসান (৪২) মাগুরার মোহাম্মদপুর উপজেলার জুখা গ্রামের মৃত জাহিদ হোসেনের ছেলে।

টঙ্গী পূূূূর্ব পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ন পরিবারের বরাত দিয়ে জানান, ঘটনার দিন দুপুরে বাড়িটি নির্জন হওয়ায় শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে নির্যাতন চালান আবুল হাসান। পরে শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে।

এ বিষয়ে শিশুটির বাবা বলেন, প্রতিবেশী হাসান আমার মেয়েকে ধর্ষণ করেছে। তবে সালিশের কথা বলে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালান।

এবিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন যেহেতু আসামি আটক করা হয়েছে সেহেতু সঠিক তদন্ত করে আসামি যেন সর্বোচ্চ শাস্তি পায় সে ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net