1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় করোনার ভয়াল থাবা, আবারো সাংবাদিকসহ আজ সর্বোচ্চ ২৩জনের করোনা শনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

মাগুরায় করোনার ভয়াল থাবা, আবারো সাংবাদিকসহ আজ সর্বোচ্চ ২৩জনের করোনা শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৩২৩ বার

মোঃ সাইফুল্লাহ: মাগুরায় আজ বুধবার নতুন করে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ২৫৬ জন।মোট সুস্থ হয়েছে ১৪৮জন।জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৭ জন।

মাগুরা সিভিল সার্জন ডা: প্রদিপ কুমার সাহা জানান, আজ বুধবার ৫৮ জনের টেষ্ট রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদের মধ্যে মাগুরা পৌরসভার, তাতীপাড়ার ৪জন, সোনাপট্টির ৩ জন,টিটিডিসি পাড়ার ২ জন,সাতদোহা,পুলিশ লাইন পাড়া, দরি মাগুরা, পারলা, হাসপাতাল পাড়া, পুরাতন বাজার, পিটিআই পাড়ার ১ জন করে মোট ১৬ জন পৌর এলাকায় আক্রান্ত হয়েছে আজ ।

এছাড়া জেলায় বাকি ৭ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে মাগুরা সদর উপজেলার, জগদল বাজার, শত্রুজিতপুর পুলিশ ক্যাম্প, আঠারোখাদার বাদডাঙা ও বগিয়ায় ৪ জন এবং শ্রীপুর উপজেলার ,সব্দালপুরের বাখেরা, কাজলি মধ্যপাড়া ও সাচিলাপুরে ৩ জন করোনা আক্রান্ত।

গত ২২শে এপ্রিল থেকে ১৫ই জুলাই,২০ পর্যন্ত মাগুরাতে মোট করোনা সনাক্ত হয়েছেন ২৫৬জন। তার মধ্যে মাগুরা পৌরসভা এলাকায় ১৫১ জন, সদর উপজেলায় ৪২জন, শ্রীপুর উপজেলায় ২৮জন, মোহাম্মদপুর উপজেলায় ২২জন, শালিখা উপজেলায় ১৩জন।

জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৪৮ জন। বর্তমানে হোম আইসোলেশনে আছে ৯০ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছে ২ জন।উন্নত চিকিৎসার জন্য বাইরে রেফার করা হয়েছে ৯ জনকে। এছাড়া জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৭ জনের ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net