1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বৈরী আবহাওয়ার মধ্যে ত্রাণ সহায়তা দিলেন পৌর কাউন্সিল কাজী মোহাম্মদ ইকবাল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর

বৈরী আবহাওয়ার মধ্যে ত্রাণ সহায়তা দিলেন পৌর কাউন্সিল কাজী মোহাম্মদ ইকবাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৪৬৯ বার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
রাউজানের সাংসদের নির্দেশে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ত্রাণ সহায়তা পৌঁছে দিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল।২৩ জুলাই বৃহস্পতিবার তিনি রাউজান পৌরসভা ৩নং ওয়ার্ডের গহিরা মাইজপাড়ার মোয়াজ্জেম বাড়িতে এই ত্রাণ বিতরণ করেন। জানা যায় ঐ এলাকার লোকজন মোবাইল ফোনে ত্রাণ সহায়তা চাইলে, ওই সব পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এছাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের খন্দকার বাড়ির মৌলানা সরোয়ার দৌলতের করোনা পজিটিভ আসায় তার পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী প্রদান করেন কাজী ইকবালের গঠিত ত্রাণ কমিটি। সাংসদের নির্দেশে ত্রাণ বিতরণ কালে কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল নেতৃত্বে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, রাউজান উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, গহিরা ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা আনোয়ার পারভেজ, গহিরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কে,এম আবদুল্লাহ আল মতিন, যুগ্ন সম্পাদক আজিজুল হক সুমন, মোহাম্মদ বকতিয়ার, ফরহাদ উদ্দিন, মোহাম্মদ রিদওয়ান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net