ঢাকা   ০৪:১৩:৫৯ এএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য চন্দনাইশে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সন্দেহভাজনসহ আটক-৯ চন্দনাইশে অবৈধভাবে স্কেভেটর দিয়ে পাহাড় কাটার অভিযোগ চন্দনাইশে আফরিন ফারজানা পিংকি এসিল্যান্ড পদে দায়িত্ব গ্রহণ  আধুনিক স্টেডিয়াম ও ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শনে বুধবার লাকসামে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন নাঙ্গলকোটে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনে বাঁশ পড়ে আগুন লেগে ঘর পুড়ে ছাই মাগুরায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা মাগুরায় জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠিত তিন বাহিনীর প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শিল্পী সমিতির বঞ্চিত ১৮৪ জনের ভরসা এখন চলচ্চিত্র পরিবার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৮৩১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ইমরুল শাহেদ : মিশা-জায়েদ বনাম চলচ্চিত্রের মধ্যে জায়েদ খানকে বয়কট করার মধ্য দিয়ে যে দ্বন্দ্ব শুরু হয়েছে তা এখনো অব্যাহত আছে। চলচ্চিত্র পরিবার জায়েদ খানকে বয়কটের ক্ষেত্রে যে অবস্থান নিয়েছে, তারা তাতে অনড় রয়েছে। গত বৈঠকে চলচ্চিত্র পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে- শিল্পী সমিতি যে ১৮৪ জন সদস্যের সদস্যপদ স্থগিত করেছে বা বাদ দিয়েছে তা অবিলম্বে ফিরিয়ে দিতে হবে এবং মিশা সওদাগর ও জায়েদ খানকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করতে হবে। প্রযোজক পরিবেশক সমিতি থেকে বলা হয়েছে, তারা শিল্পী সমিতির বিরুদ্ধে নন। তারা মিশা-জায়েদের কর্মকাণ্ডের বিরুদ্ধে। চলচ্চিত্র শিল্পের স্বার্থ বিরোধী ভূমিকা পালনের জন্য প্রযোজক পরিবেশক সমিতি জায়েদ খানকে কারণ দর্শানোর যে নোটিশ দিয়েছিল তার জবাব দিয়েছেন তিনি। সমিতির একজন কর্মকর্তা জানান, জায়েদ খানের জবাব সন্তোষজনক নয়। ইতোমধ্যে শিল্পী সমিতির ভোটাধিকার বঞ্চিত ১৮৪ জন সদস্য তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য কাগজপত্র জমা দিতে শুরু করেছেন প্রযোজক পরিবেশক সমিতির কাছে। নির্বাচনের সময় মিশা-জায়েদ প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারা নির্বাচিত হলে নির্বাচনের এক মাসের মধ্যে সকলের সদস্যপদ ফিরিয়ে দেবেন। কিন্তু নির্বাচনের পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও তাদের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়নি। নগর মাস্তান ছবির প্রধান খলনায়ক জামাল পাটোয়ারী জানান, শিল্পী সমিতি থেকে সদস্যপদ ফিরিয়ে দেওয়ার কথা বলে শিল্পী সমিতির পক্ষ থেকেও গোপনে যোগাযোগ করা হচ্ছে। কিন্তু মিশা ও জায়েদ খানের প্রতিশ্রুতির ওপর তাদের কোনো আস্থা নেই বলে তিনি উল্লেখ করেন। রোববার সকল সংগঠনের অফিস খোলা ছিল। তাই দিনটিতে এফডিসি চত্বর ছিল জমজমাট। সদস্যপদ হারানো শিল্পীদের অনেকেই এদিন এফডিসিতে আসেন। অন্যদিকে নৃত্য পরিচালক সমিতির সভাপতি আজিজ রেজা ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাংগাঠনিক সম্পাদক সাইফ খান কালুর নির্বাহী পরিষদের সদস্যপদ এবং সাধারণ সদস্যপদ দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। তিনি অন্যায়ভাবে বিবাদে জড়িয়েছেন নৃত্যপরিচালক সাইফুল ইসলামের সঙ্গে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি