1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে মরা গরুর মাংস বিক্রি করে কসাই পুলিশে আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এশিয়া কাপে পাকিস্তানের সর্বনিম্ন রেকর্ড, বড় জয় ভারতের ইরানের তিন তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩

নবীনগরে মরা গরুর মাংস বিক্রি করে কসাই পুলিশে আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩১ বার

আইকে ইব্রাহীম:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে প্রকাশ্যে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে উপজেলার বড়িকান্দি গ্রামের বুলু কসাইয়ের ছেলে ফয়সাল মিয়া (২২) কসাইকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে আটক হওয়া ওই কসাইকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সলিমগঞ্জ বাজারের স্থানীয় কসাই ফয়সাল দীর্ঘদিন ধরে মরা গরুর মাংস বিক্রি করে আসছিলো। সর্বশেষ বাড়াইল গ্রাম থেকে পরশু কসাই ফয়সাল একটি গরু কিনে আনেন। কিন্তু অসুস্থ ওই গরুটি রাতে মারা গেলে সে ওই মরা গরুটিকেই জবাই করে বিক্রির জন্য বাজারে নিয়ে আসে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে মোবাইলে নবীনগরের ইউএনও মোহাম্মদ মাসুমকে অবগত করেন। পরে ইউএনওর নির্দেশে বুধবার বেলা ১১টার দিকে সলিমগঞ্জ ফাঁড়ির পুলিশ ইনচার্জ এসআই ইহসানুল হাসানের নেতৃত্বে সলিমগঞ্জ বাজারে
অভিযান চালায়। পরে অভিযোগের সত্যতা পেয়ে তাকে বাজার থেকে আটক করা হয়।

নবীনগরের ইউএনও মোহাম্মদ মাসুম বলেন- এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ শোনার পর পরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেই।

সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইহসানুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- কসাই ফয়সালের বিরুদ্ধে কেউ মামলা করতে রাজি না হওয়ায় আপাতত ৫৪ ধারায় আটক দেখিয়ে দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net