1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে গাছ চাপায় শ্রমিক নিহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

ঈদগাঁহতে গাছ চাপায় শ্রমিক নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৭৩৫ বার

সেলিম উদ্দীন,কক্সবাজারঃ
কক্সবাজার সদরের ঈদগাঁহ কালিরছড়া বনবিভাগের জায়গা থেকে রাতের আধারে গর্জন গাছ পাচারকালে গাছ চাপায় এক শ্রমিক নিহত হয়েছে।

৬ আগষ্ট ভোররাত তিনটার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক কালিরছড়া শিয়াপাড়া এলাকার মোহাম্মদ আলমের ছেলে সাহাব উদ্দিন বলে জানাগেছে।

কক্সবাজার উত্তর বনবিভাগের মেহেরঘোনা রেঞ্জের আওতাধীন মাছুয়াখালী বিট কর্মকর্তা জাকের হোসেন, মুনসি আবুল কালাম ও ভিলেজার আবু তাহেরের যোগসাজশে স্থানীয় মনিরুল আলম, খুরশেদ আলম, নুরুল হুদা, হেলাল উদ্দিন, বেলাল উদ্দিন ও আব্দু রশিদের নেতৃত্বে প্রায় দশ লক্ষাধিক টাকার মাদার ট্রি পাচার কালে এ শ্রমিক নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সুত্রে জানা গেছে এ সিন্ডিকেট মাদার ট্রি পাচার, বনবিভাগের জায়গা দখল, পাহাড় কাটাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে।

অভিযুক্ত বনখেকো অনেকের বিরুদ্ধে বনমামলা রয়েছে বলেও জানাগেছে।
যা অনুসন্ধান করলে সব তথ্য বেরিয়ে আসবে।

তার ধারাবাহিকতায় প্রায় দশ লক্ষাধিক টাকার মাদার ট্রি রাতের আধারে পাচারকালে দূর্ঘটনার স্বীকার হয় নিরীহ শ্রমিক।

এদিকেনিহতের পরিবারকে ম্যানেজ করে ঘটনা ধামাচাপা দিতেও বনখেকো সিন্ডিকেট দৌড়ঝাঁপ শুরু করেছে বলে জানা গেছে।
পরিবেশ ও বনবিভাগের জমি রক্ষায় এ সিন্ডিকেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন সচেতন মহল।

এ বিষয়ে মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তা মামুন মিয়া জানান, খবর পাওয়ার সাথে সাথে অভিযান চালিয়ে দুই টলি গর্জন গাছ জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার সদর থানার ওসি শাহজাহান কবির জানান, এ বিষয়ে নিহতের পরিবার মামলা দায়ের করলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net